বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধ রুখতে প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করলেও কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে ৷ বিজেপির কর্মী সমর্থকেরা বিভিন্ন জায়গায় রেল অবরোধ করেছে ৷ হাওড়া ও শিয়ালদহ শাখার ফুলেশ্বর, কোন্নগর, গেদে, বনগাঁ, রিষড়া, শান্তিপুরে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়েছে ৷ রেল ছাড়াও বেশ কয়েক জায়গায় সড়কপথও অবরোধ করেছে বন্ধ সমর্থকেরা ৷ সামনে এসেছে কিছু সরকারি বাস ভাঙচুরের ঘটনাও ৷
advertisement
তবে মোটের উপর বন্ধের তেমন সাড়া পড়েনি ৷ জয়নগর ও ক্যানিং এ মোট ১৮ জন বন্ধ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ ৷ সকাল থেকে বিমান পরিষেবা অন্যদ্নের মতই স্বাভাবিক আছে ৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বদ্ধপরিকর রাজ্য সরকার ৷ নেওয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা ৷
Location :
First Published :
Sep 26, 2018 8:14 AM IST
