TRENDING:

'অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে এবার একই দলের সরকার!' রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি, দাবি শাহের

Last Updated:

কলকাতায় তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করে বড় রাজনৈতিক বার্তা দিলেন অমিত শাহ। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে একই দলের সরকার গঠনের লক্ষ্য সামনে রেখে বাংলায় বিজেপির ক্ষমতায় আসার দাবি তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ টাউনের একটি হোটেল থেকে ভারতীয় জনতা পার্টি-র পক্ষ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করেন অমিত শাহ। সেই মঞ্চ থেকেই তিনি বলেন, “অঙ্গ, বঙ্গ, কলিঙ্গে একসঙ্গে বিজেপি সরকার করতে চলেছে এবার। ওড়িশা, বিহারের পর এবার বাংলায় সরকার গড়বে বিজেপি।” তাঁর দাবি, “অনেক বছর পর বাংলা, বিহার ও ওড়িশায় একই দলের সরকার হতে চলেছে।” ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি।
অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের, বাংলায় ২০২৬-এ ক্ষমতায় আসার দাবি!
অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের, বাংলায় ২০২৬-এ ক্ষমতায় আসার দাবি!
advertisement

তৃণমূল কংগ্রেসের শাসনকে নিশানা করে শাহ বলেন, “তৃণমূল কংগ্রেসের কুশাসনে বাংলা দুর্নীতির কারখানা হয়ে উঠেছে।” তাঁর অভিযোগ, রাজ্যে সিন্ডিকেট রাজ, তুষ্টিকরণ এবং অনুপ্রবেশের সমস্যা বেড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “২০১৯ সালে লোকসভা নির্বাচনে ১৮টি আসন পেয়েছিল বিজেপি, ২০২১ সালে তা বেড়ে ৭৭ হয়েছে। এবার ২০২৬-এ বাংলায় বিজেপি সরকার গঠন করবে।”

advertisement

‘বুথে ৫০০ থাকলে ৪০০ নাম বাদ! অফিসারকদের কেরল, তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে’ বিস্ফোরক অভিযোগ মমতার

৪০ পাতার নথিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ! আজ কলকাতায় বিজেপির ‘চার্জশিট’ পেশ করবেন অমিত শাহ

তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী-এর নেতৃত্বে রাজ্যে বিজেপির সংগঠন শক্তিশালী হয়েছে এবং কর্মী-সমর্থকরা মানুষের কাছে পৌঁছতে সক্ষম হয়েছেন। দেশের অন্যান্য রাজ্যে বিজেপির সাম্প্রতিক সাফল্যের কথাও তুলে ধরে বাংলায় পরিবর্তনের সম্ভাবনার কথা বলেন শাহ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেয়েরা তৈরি করল নজরকাড়া মডেল, বুদ্ধির দৌড় দেখে অবাক শিক্ষিকারা
আরও দেখুন

তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকালকে লক্ষ্য করে তৈরি ‘চার্জশিট’-এ একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ’ স্লোগানকে সামনে রেখে বিজেপি ২০২৬-এর নির্বাচনী লড়াইকে আরও তীব্র করতে চাইছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
'অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে এবার একই দলের সরকার!' রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি, দাবি শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল