TRENDING:

Suvendu Adhikari: ভবানীপুরে বৈঠক করে প্রচার শুরু শুভেন্দুর, পাল্টা স্লোগান তৃণমূলের! শুরুতেই তপ্ত মুখ্যমন্ত্রীর কেন্দ্র

Last Updated:

বিধানসভার বিরোধী দলনেতা তিনি। প্রার্থী তালিকায় যে তাঁর নাম থাকবে তা নিশ্চিত ছিল। তবে নন্দীগ্রাম ছাড়া অন্য কেন্দ্রে নাম থাকবে তা নিয়ে ছিল জল্পনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু সাফ জানিয়ে ছিলেন, নন্দীগ্রামের পরে অন্য কোনও কেন্দ্রের কথা ভাববেন তিনি। তবে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গাতেই লড়ছেন শুভেন্দু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

ভবানীপুরের প্রার্থী তিনি। শুভেন্দুর প্রচারের সময় পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। শুরু হয় ‘জয় বাংলা’ ধ্বনি।

মনোনয়ন জমা দেওয়ার আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ। বিরোধী দলনেতার বক্তব্য, তাঁর বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে, সেই তথ্য পুলিশ তাঁকে দিচ্ছে না।

advertisement

আরও পড়ুন: ৩০ পেরোনোর আগেই প্রার্থী হলেন চার-চারজন…! প্রার্থী তালিকায় বিরাট চমক তৃণমূলের, চিনে নিন ওঁদের!

সেরা ভিডিও

আরও দেখুন
চা শ্রমিকদের সঙ্গে তাঁর আত্মিক যোগ..শ্রমিক পরিবারেরই সন্তান! ১২ বছর পর ভোটের ময়দানে বীরেন্দ্র বরা ওরাঁও
আরও দেখুন

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি৷ বিজেপি-র প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ গতবার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লড়েছিলেন শুভেন্দু। কিন্তু ভবানীপুর নিয়ে যে বেশ কিছু দিন ধরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আসছিলেন তিনি। এবার সেই সম্ভাবনাতেই শিলমোহর। নন্দীগ্রামের মতো রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পবিত্র কর। মঙ্গলবার সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। আর বিকেলে দেখা গেল, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা করলেন অভিষেক। আর সেই ঘটনার পরই প্রত্যাশা মতো তৃণমূলে যোগ দিলেন পবিত্র করের স্ত্রী শিউলি করও!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ভবানীপুরে বৈঠক করে প্রচার শুরু শুভেন্দুর, পাল্টা স্লোগান তৃণমূলের! শুরুতেই তপ্ত মুখ্যমন্ত্রীর কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল