অমিত শাহ এবং শমীক ভট্টাচার্যকে নিয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু। এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও বিধানসভা ভোটে লড়বেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মনোনয়ন যাত্রার সময় রাস্তায় জড়ো হন তৃণমূল সমর্থকরা। মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান তাঁরা।
advertisement
এদিন মঞ্চে মা কালীর ছবি দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান। অমিত শাহের সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্যও। মঞ্চে উঠে অমিত শাহ বলেন, “চার কেন্দ্রের মনোনয়ন জমা দিতে এসেছি, তবে বিশেষ করে শুভেন্দুর জন্য”।
বিধানসভা নির্বাচনে বাংলায় জয় নিয়ে আত্মবিশ্বাসের সুরে অমিত শাহ বলেন, “বাংলার মানুষ বলছে তৃণমূল টাটা বাই বাই। সারা বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে বিপুল ভোটে জেতাতে হবে”। শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, সন্তোষ পাঠককে সঙ্গে নিয়ে রোড শো-র গাড়িতে উঠছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীর বাড়ির গলি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
