TRENDING:

RG Kar Hospital: 'সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি! ওখানেই...' আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে

Last Updated:

আরজি কর হাসপাতালে নিমতার বিশ্বজিৎ সামন্তের মৃত্যুতে চাঞ্চল্য. গ্রাউন্ড ফ্লোরে বাথরুম ও লিফট সংক্রান্ত অব্যবস্থার অভিযোগ তুললেন ছেলে বিশাল সামন্ত.

advertisement
উত্তর  ২৪ পরগনা:  ঠিক কী হয়েছিল আরজি করে? কী জানা যাচ্ছে? পরিবার সূত্রে খবর, নিমতার বাসিন্দা বিশ্বজিৎ ২.৩০ নাগাদ শারীরিক অসুস্থতা নিয়ে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি হন। রাতে অক্সিজেন দেওয়া হয়। পরে বাথরুমের জন্য যেতে চাইলে হাসাপাতালের কেউ একজন তাকে জানায় বাইরের কমন বাথরুমে যেতে। ছেলে ও তাঁর আত্মীয় একজন তাঁকে ধরে ট্রমার বাইরে, আরজি করের গেটের ভিতর ‘পে অ্যান্ড ইউজ টয়লেট’ নিয়ে যান। ওপরে তলায় সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে পেসেন্টকে। ওখানেই মৃত্যু।
আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে (Representative image)
আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে (Representative image)
advertisement

আরও পড়ুন – Donald Trump’s Blunder: ট্রাম্প নিজেই ‘খাল কেটে কুমির’ এনেছেন, হরমুজ নিয়ে চূড়ান্ত ফ্লপ শো, না বুঝে যুদ্ধে ঝাঁপানোর দায় চাপল তাঁরই কাঁধে

যেমনটা পরিবার বলছে, একটি অচল ও একটি সচল লিফট ছিল। কিন্তু সচল লিফটের কথা পরিবার জানত না। কেউ একজন (পরিবার বলছেন ডাক্তার) জানান, পেশেন্টকে বাথরুম করতে হলে বাইরের পে অ্যান্ড ইউজে নিয়ে যেতে। উনি লিফটের কথা জানায়নি। নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে জানলাম গ্রাউন্ড ফ্লোরের রোগীরা বাইরেই যায় বাথরুম করতে। ওপরের সাত পর্যন্ত বাথরুম আছে। গাউন্ড ফ্লোরের রোগীরা কোথায় যাবে কোনও জবাব নেই। মৃতের ছেলে  বিশাল সামন্তের দাবি, ‘লিফটের কথা বলেনি হাসপাতালের ডাক্তার৷ বলল বাইরে নিয়ে যেতে বাথরুম করাতে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার-সন্তান সামলে স্বাবলম্বী মহিলারা! পুরুলিয়ার অনন্য মেলায় নারীশক্তির জয়জয়কার
আরও দেখুন

শ্বাসকষ্টরে সমস্যা ছিল বাবার। একটু স্টেবল ছিল স্ট্রেচার লাগেনি৷ তবে বাইের বাথরুমের ওপরে শৌচালয়। সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি৷ ওখানেই মৃত্যু। গ্রাউন্ড ফ্লোরে বাথরুম নেই, লিফটের কথা জানলে ওপরে যেতে পারতাম৷ কিছুদিন আগেও শুনলাম লিফটে মৃত্যু। জানতাম লিফট নেই৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Hospital: 'সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি! ওখানেই...' আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল