TRENDING:

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন কলকাতার বাসিন্দা, ফায়ার ফাইটার বিপিন গনোত্রা

Last Updated:

গত ৪০ বছর ধরে আগুনের সঙ্গেই অঘোষিত যুদ্ধ তাঁর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত ৪০ বছর ধরে আগুনের সঙ্গেই অঘোষিত যুদ্ধ তাঁর ৷ ফায়ার ব্রিগেডের কোনও কর্মী তিনি নন, তবুও যেকোনও অগ্নিকাণ্ডের ঘটনায় সাহায্যের জন্য দমকলের আগে হাজির হতে দেখা যায় তাঁকে ৷ আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে অসহায় মানুষদের বাঁচিয়ে আনাই তাঁর জীবনের লক্ষ্য ৷ না, তিনি কোনও গল্পের কল্পনায়ক বা বলিউড ফিল্মের হিরো নন, বাস্তবের মহানগরেই বাস তাঁর ৷ তিনি স্বেচ্ছাসেবক বিপিন গনোত্রা ৷
advertisement

স্টিফেন কোর্ট, নন্দরাম মার্কেট, আমরি সহ মহানগর ও তাঁর আশপাশের সমস্ত বড় বড় অগ্নিকাণ্ডে এগিয়ে গিয়েছিলেন বিপিন । স্টিফেন কোর্টে দাউদাউ করে জ্বলতে থাকা বাড়ির মধ্যে নিজের জীবনের পরোয়া না করে একা হাতে সে যাত্রা উদ্ধার করেছিলেন বহু মানুষকে ৷ নন্দরাম মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অন্তঃসত্ত্বা মহিলাকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে আগুনের মধ্যে থেকে বার করে এনেছিলেন বিপিন ৷ এতো গেল মোটে দুটি ঘটনা ৷ এমন আরও অনেক কৃতিত্ব রয়েছে ফায়ার ফাইটার বিপিন গানোত্রার ঝুলিতে ৷ এমনই এক বাস্তব জীবনের নায়কের গত ৪০ বছরের নিঃস্বার্থ কীর্তিকে কুর্নিশ জানাচ্ছে ভারত ৷ ৫৯ বছরের বিপিন গানোত্রাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করছে ভারত সরকার ৷

advertisement

দমকলের কোনও কর্মী নন ৷ তবুও কিসের টানে, কিসের আশায় কোনও ভয়-ডর ছাড়াই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে আনেন অসহায় মানুষদের? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঁকি দিতে হয় বিপিনবাবুর অতীতে ৷

বহু বছর আগে অসহায়ভাবে আগুনে পুড়ে মৃত্যু হয় বিপিন গানোত্রার এক নিকট আত্মীয়ের ৷ তারপর থেকেই আগুনের বিরুদ্ধে তাঁর যুদ্ধ ৷ কোনও পুরস্কার বা সম্মানের লোভে নয়, এতগুলো বছর বাকিদের সেই আগুনে পুড়ে মৃত্যুর ক্ষতির হাত থেকে বাঁচাতেই ছুটি বেরিয়েছেন তিনি ৷

advertisement

স্কুল ড্রপ আউট ৫৯ বছরের এই প্রৌঢ় সারাজীবন ধরে কোনও নির্দিষ্ট জীবিকা নির্বাহ করেননি ৷ কখনও পাটের ব্যবসা করেছেন, কখনও ইলেকট্রিশিয়ান হিসেবে লোকের বাড়ির মিটার বক্সও সারান ৷ তবে ফুল টাইম জব বলতে গেলে, সাধারণ মানুষকে আগুনের বিপদ থেকে রক্ষা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

‘আগুনযোদ্ধা’ বিপিন গানোত্রাকে তাঁর কাজের জন্য সম্মানিত করেছে কলকাতা ফায়ার ডিপার্টমেন্ট ৷ এছাড়াও বহু স্বেচ্ছাসেবী সংস্থা থেকেও সম্মানিত করা হয়েছে তাঁকে ৷ এবার পালা পদ্মশ্রীর ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পদ্মশ্রী সম্মান পাচ্ছেন কলকাতার বাসিন্দা, ফায়ার ফাইটার বিপিন গনোত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল