TRENDING:

বিহারে SIR-এ গৃহীত জন্ম রেজিস্ট্রারের নথি, বাংলায় কেন নয়? কমিশনের সিদ্ধান্তে ফের সরব মমতা

Last Updated:

বিহারে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, সরকারের দেওয়া ল্যান্ড রেসিডেন্ট সার্টিফিকেট গ্রহণ করা হল, বাংলায় কেন হবে না? ১৪ তারিখ পর্যন্ত নথি জমা দেওয়া হয়ে গেছে, এখন বলছে এই সমস্ত নথি গৃহীত হবে না৷ তাও আবার নির্দিষ্ট সময়ের আগেই লগ ইন বন্ধ করে দিয়েছে৷ তাহলে কয়েক লক্ষ মানুষের শুনানি হল না তার কী হবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নথি গ্রহণের প্রশ্নে দ্বৈত মানদণ্ডের অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রক্রিয়ার সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে উঠে এসেছে বিহার ও বাংলায় নথি গ্রহণের ক্ষেত্রে ভিন্ন আচরণের অভিযোগ এবং তার ফলে সাধারণ মানুষের ভোগান্তির প্রসঙ্গ।
বিহারে নথি গ্রহণ, বাংলায় বাতিলের অভিযোগ! লগ-ইন বন্ধে শুনানি বঞ্চিত কয়েক লক্ষ আবেদনকারী
বিহারে নথি গ্রহণ, বাংলায় বাতিলের অভিযোগ! লগ-ইন বন্ধে শুনানি বঞ্চিত কয়েক লক্ষ আবেদনকারী
advertisement

মুখ্যমন্ত্রী জানান, বিহারে মোট এগারোটি নথি গ্রহণ করা হয়েছে, আর বাংলায় সেই তালিকায় আরও দুটি নথি যুক্ত হয়েছে। তাঁর প্রশ্ন, বিহারে যদি পুরসভা বা পঞ্চায়েতের দেওয়া জন্ম শংসাপত্র গ্রহণযোগ্য হয়, তবে বাংলায় তা বাতিল করা হবে কেন? একইভাবে, বিহারে যদি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এবং রাজ্য সরকারের দেওয়া ল্যান্ড রেসিডেন্ট সার্টিফিকেট বৈধ হিসেবে মানা হয়, তবে বাংলায় সেই একই ধরনের নথি অগ্রাহ্য করার যুক্তি কী? তাঁর অভিযোগ, একই নিয়মের ভিন্ন প্রয়োগ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি করছে।

advertisement

আপনার শরীরে কি ক্যানসার বাসা বাঁধছে? মাত্র ৩০ মিনিটেই জানতে পারবেন! যুগান্তকারী পদক্ষেপ দেশে

আইআইটির প্রাক্তন কৃতি ছাত্রের দেহ উদ্ধার ক্যালিফোর্নিয়ায়! জানেন, কে ছিলেন এই ২২ বছরের সাকেত শ্রীনিবাসাইয়া?

মুখ্যমন্ত্রীর কথায়, নির্ধারিত সময়সীমা ছিল ১৪ তারিখ পর্যন্ত। কিন্তু তার আগেই লগ-ইন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে বহু মানুষ নথি জমা দেওয়ার সুযোগ পাননি এবং কয়েক লক্ষ মানুষের শুনানি হয়নি। তাঁর প্রশ্ন, যাঁদের আবেদন গ্রহণই করা হল না, তাঁদের ভবিষ্যৎ কী হবে? তাঁদের জন্য কি নতুন করে কোনও সুযোগ দেওয়া হবে?

advertisement

তিনি আরও বলেন, বিহারে যদি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ‘অ্যালাও’ করা হয়, তবে বাংলায় তা বাতিল করা গ্রহণযোগ্য নয়। সরকারি দফতর থেকে ইস্যু করা ল্যান্ড সার্টিফিকেট গ্রহণযোগ্য বলে নির্দেশ থাকলে তা মানতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এভাবে নথি অগ্রাহ্য করা হলে তা সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের সামিল হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়মের প্রয়োগে স্বচ্ছতা ও সমতা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, বৃহৎ সংখ্যক মানুষের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করা জরুরি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিহারে SIR-এ গৃহীত জন্ম রেজিস্ট্রারের নথি, বাংলায় কেন নয়? কমিশনের সিদ্ধান্তে ফের সরব মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল