এ ছাড়াও ওই ডিভিশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হচ্ছে। ডিভিশনে দু’জন ডিসি পদমর্যাদার আওতায় থাকবেন চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় ওসি, অতিরিক্ত ওসি, দশজন সাব ইন্সপেক্টর, চারজন মহিলা সাব ইন্সপেক্টর, দু’জন সার্জেন্ট, বারোজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তিনজন মহিলা এএসআই, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ১২ জন গাড়ি চালক থাকবে বলে সূত্রের দাবি। ভাঙড় ট্রাফিক গার্ডে থাকবে একজন এসি, দু’জন ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ১৫ জন এএসআই, ১০০ জন কনস্টেবল।
advertisement
ভাঙড় ও কাশীপুর জোনে দুটি আলাদা আলাদা ট্রাফিক গার্ডের নোটিফিকেশন দেওয়াও হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভাঙড় ও কাশীপুর জোনে দুটি আলাদা আলাদা ট্রাফিক গার্ডের নোটিফিকেশন দেওয়াও হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 23, 2023 4:06 PM IST
