হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত প্রায় চার-পাঁচদিন ধরে তাঁর জ্বর কমছিল না। ফলে আর ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। কবি-পরিচালকের প্লেটলেট কাউন্ট দেখা হবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। তবে এই মুহূর্তে আশঙ্কার কিছু নেই।
পুজোর মধ্যে রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়েছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মহালয়া থেকে দশমী পর্যন্ত রাজ্যে প্রায় ৯ হাজার মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গত কয়েক বছর তুলনায় এ বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশ ভীতিপ্রদ। গত ৫ বছরের মধ্যে এ বছর রাজ্যে রেকর্ড আক্রান্ত। সম্প্রতি ডেঙ্গি থেকে সুস্থ হয়ে ফিরেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার প্রিয় কবির অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন তাঁর ভক্তেরা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 31, 2023 4:29 PM IST
