পরিকল্পনা অনুসারে, একাধিক পয়েন্ট থেকে ট্রেনগুলি রওনা দেবে রাজ্যের উদ্দেশ্যে, রাজ্যের বিভিন্ন অংশে সেই ট্রেনগুলি হাজির হবে। মানে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা মানুষদের জন্যই শুধু একটি পয়েন্টে ট্রেন না এনে, রাজ্যের অনেকগুলি স্টেশনে ট্রেন আনার পরিকল্পনা রয়েছে।
ক’দিন আগেই রাজস্থানের কোটায় আটকে পড়া ছাত্রদের রাজ্যে ফেরাতে বিশেষ ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। বাসে করে আনা হয়েছিল বিপুল সংখ্যায় ছাত্রদের। যদিও, আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে অমিত শাহ একটি চিঠি লিখেছেন রাজ্য সরকারকে। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না, ট্রেন চাইছে না। তাই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ফিরতে পারছেন না।
advertisement
Location :
First Published :
May 09, 2020 12:41 PM IST
