আজ ২২ এপ্রিল জয়েনিং লেটার পেয়েছিলেন শিক্ষকরা। সেই উপলক্ষে প্রতীকী উদযাপনের জন্য এদিন সন্ধ্যায় কালো কেক কাটলেন আন্দোলনকারী শিক্ষকরা। সেই কেক তাঁরা এসএসসি চেয়ারম্যানকে উৎসর্গ করেন। এসএসসি দফতরে সেটি দিতে যান আন্দোলনকারীরা। গেটে সেটি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ।
advertisement
প্রসঙ্গত, কারা যোগ্য? কারা অযোগ্য? তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনে চলছে আন্দোলন। রাতভর নিজের দফতরে আটকে পড়েন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বাইরে একই ভাবে বিক্ষোভ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। এর মধ্যেই এল খবর। অযোগ্য’ বলে ঘোষিত হননি, এমন প্রার্থীদের তালিকা খুব শীঘ্রই পাঠানো হচ্ছে জেলার স্কুল পরিদর্শকদের কাছে। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে পাঠানো ওই তালিকাই এবার পৌঁছে যাবে জেলা স্তরে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 22, 2025 10:20 PM IST
