তিনি ট্যুইটারে লেখেন, ‘বন্ধুরা, আপনারা এতটা খোঁজ নিয়েছেন, ভাল লাগছে৷ কিন্তু বাবার মৃত্যুর খবরটি ভুয়ো৷ বাবা ভাল আছেন৷ আমরা একটা দারুণ উইকএন্ড কাটিয়েছি৷ কেমব্রিজে পরিবারের সঙ্গে আমাদের দারুণ সময় কেটেছে৷ গত রাতেও যখন আমরা বিদায় সম্ভাষণ জানিয়েছি, আগের মতো বাবার জড়িয়ে ধরা ছিল ততটাই সুন্দর৷ তিনি হাভার্ডে এক সপ্তাহে দু’টি কোর্স পড়াচ্ছেন, তাঁর নতুন বইয়ের কাজ করছেন, আগের মতোই তিনি ব্যস্ত৷’
advertisement
সব মিলিয়ে এটা স্পষ্ট হয়েছে যে অমর্ত্য বয়সের ভারে কিছুটা কাবু হলেও সুস্থ আছেন, কাজ করছেন৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাঙালির গরিমা৷ তাঁর খবরে স্বাভাবিক ভাবে উৎকণ্ঠিত হয়ে পড়েছিল বাঙালি৷ কিন্তু শেষ পর্যন্ত নন্দনার কথায় সেই উৎকণ্ঠা কাটল৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 10, 2023 6:00 PM IST
