৭২ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে ৷ ধ্বংস লীলা চালিয়ে বিদায় নিয়েছে আমফান ৷ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলার জেলাগুলি এখনও গুণে চলেছে শুধুই ক্ষয়ক্ষতির খতিয়ান ৷ ভয়ঙ্কর দুর্যোগে সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে জল, বিদ্যুতের মতো ন্যূনতম অত্যাবশকীয় পরিষেবার ব্যবস্থাও ৷
আমফানের তাণ্ডবের তিন দিনের পরও খাস শহর কলকাতার বহু জায়গায় এখনও বিদ্যুৎ জলের ন্যূনতম পরিষেবাও শুরু করা সম্ভব হয়নি ৷ এমতাবস্থায় শহরকে স্বাভাবিক করতে কাজে লেগে পড়েছে ৫ কলম সেনা ৷
advertisement
প্রতি টিমে রয়েছে ৩৫ জন করে আর্মি জওয়ান ৷ জানা গিয়েছে, টলিগঞ্জ, বালিগঞ্জ, রাজারহাট-নিউটাউন, ডায়মন্ড হারবার, বেহালায় উপড়ে যাওয়া গাছ সরিয়ে পরিস্থিতি ও পরিষেবা স্বাভাবিক করার কাজে হাত লাগিয়েছেন জওয়ানেরা ৷
Location :
First Published :
May 23, 2020 7:55 PM IST
