TRENDING:

Arjun Singh: সাংসদ পদ ছাড়বেন? দু' জনের উদাহরণ দিয়ে শর্ত দিলেন অর্জুন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিজেপি-র টিকিটে সাংসদ হয়েছিলেন৷ এবার তৃণমূলে যোগ দিয়ে কি সেই সাংসদ পদ ছাড়বেন অর্জুন সিং? ব্যারাকপুরের সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি শিবির৷
ফের দলবদল অর্জুনের৷
ফের দলবদল অর্জুনের৷
advertisement

যদিও সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য শর্ত দিয়েছেন অর্জুন সিং৷ নাম না করেই কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর উদাহরণ দিয়েছেন তিনি৷ সাংসদ পদ ছাড়ার প্রশ্নে অর্জুনের জবাব, 'তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দু' জন সাংসদ আছেন যারা বিজেপি করছেন৷ আগে ওনারা সাংসদ পদে ইস্তফা দিন৷ ওঁরা ইস্তফা দিলে তার এক ঘণ্টার মধ্যে আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে পুনর্নির্বাচনের জন্য তৈরি৷' ব্যারাকপুরের সাংসদ অবশ্য জানিয়েছেন, এ বিষয়ে তাঁর বর্তমান দল তৃণমূল কংগ্রেস যে নির্দেশ দেবেন, সেটাই মেনে নেবেন তিনি৷

advertisement

আরও পড়ুন: অর্জুনের পথেই কি 'ঘরমুখী' আরও অনেকে? নজরে ৩০ মে 'অর্জুন-গড়ে' অভিষেকের সভা!

যদিও শিশির এবং দিব্যেন্দু অধিকারীর তুলনা টেনে অর্জুনের এই শর্তকে নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ তাঁর পাল্টা দাবি, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী বিজেপি-তে যোগই দেননি৷ দিলীপ ঘোষ বলেন, 'শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে েকউ বিজেপি অফিসে এসে পতাকা হাতে তুলে নিতে দেখেছেন? সেই সময় তো আমি বিজেপি-র রাজ্য সভাপতি ছিলাম৷ ওনাদের পরিবারের কোনও সদস্য বিজেপি-তে যোগ দেওয়া মানেই ওঁরাও বিজেপি-তে এসেছেন, তার তো কোনও মানে নেই৷ আমি তো শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীর হাতে বিজেপি-র পতাকা তুলে দিইনি৷ যাঁরা বিজেপি-তে যোগই দিলেন না, তাঁদের নিয়ে এমন প্রশ্ন উঠছে কেন?'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

২০২০ সালের শেষ দিকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ এর আগে থেকেই ধীরে ধীরে অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় তৃণমূলের৷ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও তৃণমূল শিবিরের সম্পর্ক ছিন্ন হয়৷ এই দুই সাংসদও বিজেপি-তে যোগ দেবেন, এমন জল্পনাও ছড়িয়ে পড়ে৷ শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে আবেদনও জানিয়েছে তৃণমূল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arjun Singh: সাংসদ পদ ছাড়বেন? দু' জনের উদাহরণ দিয়ে শর্ত দিলেন অর্জুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল