তিহাড় থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত। সোমবার রাতেই কলকাতা ফেরার ফ্লাইট-এর টিকিটের ব্যবস্থা করা হচ্ছে বলে অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।
আরও পড়ুন: এবার ১৭৫ কিলোমিটারের মানববন্ধন! চমকে দিতে চলেছে তৃণমূল, মহিলা শাখার ডাকেই হবে ‘রেকর্ড’
সব ঠিক থাকলে, তিহাড় থেকে সোজা দিল্লি বিমানবন্দরের দিকেই রওনা হবেন অনুব্রত। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা, তার চেষ্টা করা হচ্ছে।
advertisement
অনুব্রতর সঙ্গে ফিরতে পারেন সদ্য জামিন প্রাপ্ত তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। জামিন পাওয়ার পর থেকে দিল্লিতেই গোপন ঠিকানায় আছেন সুকন্যা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 22, 2024 11:53 AM IST
