TRENDING:

ভর্তি নিল না এসএসকেএম, এবার কী করবেন অনুব্রত! নজর রাখছে সিবিআই

Last Updated:

মেডিক্যাল বোর্ডের সদস্য সিংহভাগ চিকিৎসকই মত দেন, এই মুহূর্তে তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনু্ব্রত মণ্ডলকে ভর্তি নিল না এসএসকেএম হাসপাতাল৷ সিবিআই তলব এড়িয়ে এ দিন এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা৷ অনুব্রতর জন্য উডবার্ন ব্লকে তৈরি রাখা হয়েছিল কেবিনও৷ কিন্তু বেশ কয়েক রকমের পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন, আপাতত হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তৃণমূল জেলা সভাপতির৷
চাপ বাড়ল অনুব্রতর৷
চাপ বাড়ল অনুব্রতর৷
advertisement

এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা তাঁকে ভর্তি না নেওয়ায় অনুব্রতর উপরে সিবিআই হাজিরার চাপ আরও বাড়ল৷ গরু পাচার মামলায় এ দিন তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল৷

এসএসকেএম হাসপাতালে এ দিন অনুব্রত মণ্ডলের ইসিজি, ব্লাগ সুগার, লিভার ফাংশন টেস্ট, ইউরিন কালচার পরীক্ষা করা হয়৷ শ্বাসকষ্ট থাকায় পালমনারি ফাংশন টেস্টও করা হয়৷

advertisement

আরও পড়ুন: নথি জোগাড় করছে ইডি! জেলে কঠিন প্রশ্নের মুখে পড়বেন পার্থ- অর্পিতা

যদিও হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতর হৃদযন্ত্রে কোনও সমস্যা পাননি হৃরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল৷ ইসিজি-তেও কোনও সমস্যা মেলেনি৷ এই মুহূর্তে ইকো কার্ডিওগ্রাফি করারও প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা৷

অনুব্রত সিবিআই-কে ই মেল করে ফিসচুলার সমস্যার কথা জানিয়েছিলেন৷ সূত্রের খবর, কিছুদিন আগেই তৃণমূল নেতার ফিসচুলা সার্জারি হয়৷ এই মুহূর্তে তৃণমূল নেতার এই সংক্রান্ত কোনও সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা৷ সার্জারি বিভাগের প্রধান চিকিৎসকও জানিয়ে দেন, অনুব্রতকে হাসপাতালে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই৷

advertisement

অন্যদিকে এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক অনুব্রতকে পরীক্ষা করে জানান, তাঁর কোলেস্টেরল, ব্লাড সুগার স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকলেও সেগুলি বাড়িতেই ওষুধ খেয়ে সারানো সম্ভব৷ হাসপাতালে ভর্তি থাকার কোনও দরকার নেই৷

অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল৷ কিন্তু সেই মেডিক্যাল বোর্ডের সদস্য সিংহভাগ চিকিৎসকই মত দেন, এই মুহূর্তে তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ড্রোনে উড়ে এল ফুলের মালা! প্রচারেই চমকে দিয়ে হলফনামা দিলেন অভিষেক-ঘনিষ্ঠ সামিম আহমেদ
আরও দেখুন

এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি না নেওয়ায় স্বভাবতই অসুস্থতার অজুহাতে অনুব্রতর পক্ষে সিবিআই হাজিরা এড়ানো মুশকিল৷ ফলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি এখন কী করেন, সেদিকেই নজর সবার৷ অনুব্রতর গতিবিধির উপরে নজর রাখছে সিবিআই-ও৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভর্তি নিল না এসএসকেএম, এবার কী করবেন অনুব্রত! নজর রাখছে সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল