TRENDING:

Anubrata Mondal: এ কোন অনুব্রত মণ্ডল! দিল্লির আদালতে যা বললেন, চোখ কপালে উঠল সকলের! বড় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত

Last Updated:

Anubrata Mondal: জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টে সেই শুনানি এগিয়ে আনার আবেদন করতে চলেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গরুপাচার মামলায় আবার ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মণ্ডলের। সুতরাং এখন তাঁকে এই ১৪ দিন ফের তিহাড় জেলেই থাকতে হবে। সোমবার জেল হেফাজত শেষে ফের দিল্লির রউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয়েছিল অনুব্রত এবং তাঁর হিসেবরক্ষক মণীশ কোঠারিকে আদালতে পেশ করা হয়। বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে পেশ করা হয় তাঁদের। সেই সূত্রেই তিহাড় জেল থেকে তাঁদের আনা হয় আদালতে। সোমবার হুইল চেয়ারে বসে আদালতে পৌঁছন অনুব্রত মণ্ডল। তাঁর পরনে ছিল সাদা রংয়ের টি-শার্ট। জেল হেফাজতের মেয়াদবৃদ্ধির পর আদালত থেকে হতাশ মুখে বেরিয়ে আসেন তৃণমূল নেতা।
অনুব্রত মণ্ডলের কী অবস্থা!
অনুব্রত মণ্ডলের কী অবস্থা!
advertisement

তাঁকে প্রশ্ন করা তিনি কেমন আছেন? সঙ্গেসঙ্গেই ছোট উত্তর দেন, ''শরীর ভাল নেই''। এদিন সিবিআই-র বিশেষ আদালতের বিচারককেও একই কথা জানান অনুব্রত আইনজীবী। জেল থেকে কেষ্টর মেডিক্যাল ফাইল আদালতে নিয়ে আসার নির্দেশ দেন বিচারক। এদিন আদালতে হুইল চেয়ারে প্রবেশ করেন অনুব্রত। কিন্তু তাতেও লাভ হয়নি কোনও। ফের তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

advertisement

আরও পড়ুন: হুইল চেয়ারে অনুব্রত মণ্ডল, হলটা কী! ছোট্ট প্রশ্নের উত্তরে যা বললেন, তাজ্জব সবাই

জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টে সেই শুনানি এগিয়ে আনার আবেদন করতে চলেছেন অনুব্রতর আইনজীবী। পাশাপাশি দিল্লির পরিবর্তে প্রয়োজনে কলকাতায় ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, এই মর্মে দিল্লি হাইকোর্টে মামলা করতে চলেছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল।

advertisement

আরও পড়ুন: চিঠিতেই চরম বিপদ, হাইকোর্ট বলতেই বিরাট পদক্ষেপ CBI-এর! জেলে দিনের বেলায় যা হবে...

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

আগামী ৫ মে কেষ্ট মণ্ডলের এই আবেদনের শুনানি করবে রউজ অ্যাভিনিউ আদালত। এদিন আদালত থেকে বের হওয়ার সময় শারীরিক অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানিয়ে অনুব্রত মণ্ডল বলেন, 'আমি ভাল নেই', এর আগের দিন তিনি জানিয়েছিলেন, ‘‌আমার শ্বাসকষ্ট রয়েছে।’‌ দু’‌দফায় ইডি হেফাজতে থাকার পর অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। নয়াদিল্লির সংশোধনাগারে নিয়ে যাওয়ার পরই বারবার অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। এখন তাঁকে নিয়মিত ইনহেলার এবং নেবুলাইজার ব্যবহারের অনুমতি দিয়েছে জেল কর্তৃপক্ষ বলে সূত্রের খবর। এবার সেই শারীরিক অসুস্থতার কথাই বলেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: এ কোন অনুব্রত মণ্ডল! দিল্লির আদালতে যা বললেন, চোখ কপালে উঠল সকলের! বড় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল