সোমবার দিলীপ ঘোষ অনুব্রত মন্ডলকে টেনে সোজাসাপটা মন্তব্য করেন ৷ দিলীপ ঘোষের কথায়, ‘‘তলোয়ার, বন্দুক নিতে আপত্তি নেই ৷ বাংলায় গুন্ডাদের মারতে আপত্তি নেই ৷ কারা ঢাক বাজাবে দেখিয়ে দেব ৷ পঞ্চায়েত নির্বাচনের আগেই দেখিয়ে দেব ৷ হাততালি দিয়ে তৃণমূলের নেতাদের সরিয়ে দেব ৷ ’
দিলীপ ঘোষের এরকম মন্তব্যের স্পষ্টই জবাব দেন অনুব্রত মন্ডল ৷ দিলীপ ঘোষকে কটাক্ষ করে অনুব্রত মন্ডল মন্তব্য করে বলেন, ‘‘ট্রিগার টেপার জন্য আঙুল ঠিক থাকবে তো?’ ৷ অনুব্রতের কথায়, ‘পার্টি অফিস ভাঙার মাশুল দিতে হবে বিজেপিকে আমরা ছেড়ে কথা বলব না ৷ ’
advertisement
সোমবার লাভপুরে বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মিছিল বার করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ সেই মিছিলের সমালোচনা করে এদিন অনুব্রত মন্ডল জানান, ‘কে কোথায় কুকুরের মতো ঘেউ ঘেউ করল ৷ তাতে তৃণমূলের কিছু এসে যায় না ৷ ’
Location :
First Published :
Apr 24, 2017 6:28 PM IST
