অমিত শাহ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই এত অনুপ্রবেশকারী ঢুকে গেল এরাজ্যে আপনার সরকার কি ঘুমাচ্ছিল । হয়তো এবার উনি বলবেন বর্ডার এর নিরাপত্তা তো আপনাদের হাতে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার জমি চাওয়া হলেও কোনওভাবেই সরকার জমি দেয়নি বর্ডারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আর সময় বেশি নেই৷’’
advertisement
আরও পড়ুন: বিজেপি নেত্রীর স্বামীকে দায়িত্ব থেকে সরাল কমিশন, তৃণমূলের অভিযোগের পরই মালদহের পুলিশ পর্যবেক্ষক বদল
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ‘‘জমি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব আপনার সঙ্গে দেখা করেছে৷ আমি নিজে এসে সাক্ষাৎ করেছি৷ কোনও রাজনীতি করতে যাইনি৷ ভাল ব্যবহার করেছি৷ তার পরেও আপনি জমি দেননি৷ আপনার হাতে আর বেশি সময় নেই৷ রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দেওয়া হবে৷’’
শনিবার অমিত শাহ বলেন, ‘‘২০১৯ সালে লোকসভা নির্বাচনে ১৮ আসন ছিল বিজেপির। ২০২১ সালে বেড়ে বিধানসভা নির্বাচনে ৭৭ আসন পায় বিজেপি। যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। ২০২৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লি বিহার-সহ একাধিক রাজ্যে বিজেপি ভাল করে। আমাদের বিশ্বাস এবার বাংলায় বিজেপি কর্মী সমর্থকরা বাংলার মানুষের কাছে পৌঁছেছে। আর বাংলার মানুষ এবার বিরাট আসনে বিজেপিকে ক্ষমতায় আনবে৷’’
আরও পড়ুন: ‘একমাত্র আমার নাম দেখলাম জানি না ক’জনের নাম কাটা গিয়েছে’! SIR নিয়ে নির্বাচন কমিশনকে তোপ শশী পাঁজার
আগামী নির্বাচনে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গতে আসবে বিজেপির, এদিন দাবি করেন অমিত শাহ৷ তিনি বলেন, ‘‘২০২৬ এ বাংলায় বিরাট জনমত নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে সরকার প্রতিষ্ঠা করতে চলেছে । অঙ্গ বঙ্গ কলিঙ্গ-তে একসঙ্গে বিজেপি সরকার করতে চলেছে এবার। ওড়িশা, বিহার, এর পর এবার বাংলায় সরকার গড়বে বিজেপি।’’
