সন্ত্রাসবাদী হামলা নয়, রাজারহাটে এনএসজি ভবনের উদ্বোধনে কম্যান্ডোদের মহড়া।
এনএসজি ভবনের উদ্বোধনেই জাতীয় সুরক্ষা নিয়ে কড়া বার্তা এল।
মুম্বই হামলা হোক বা পাঠানকোট - জঙ্গি হামলা মোকাবিলায় কেন্দ্রের বড় ভরসা এনএসজি। দেশের এলিট কম্যান্ডো ফোর্সকে ঢেলে সাজানোর পরিকল্পনা কেন্দ্রের।
উরিতে সেনা ছাউনিতে হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। পুলওয়ামায় আধাসেনা কনভয়ে হামলার পর বালাকোটে বিমান হামলা। এনএসজি হাব উদ্বোধনে সেই প্রসঙ্গও টেনে আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
গত শুক্রবার ভুবনেশ্বরে দলের সমাবেশে অমিত শাহ বলেন, বিজেপির কাছে দেশ সবচেয়ে আগে। রবিবার বাংলায় সরকারি অনুষ্ঠানেও সেই জাতীয়তাবাদকেই হাতিয়ার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বারবার বোঝাতে চাইলেন, জাতীয় নিরাপত্তাই কেন্দ্রের টপ-প্রয়োরিটি।
Location :
First Published :
Mar 01, 2020 4:45 PM IST
