TRENDING:

Amit Shah: ‘কমিউনিস্ট পার্টি বাংলাকে নিচু করেছে,’ পরিবর্তন যাত্রায় এসে বাম-তৃণমূলকে একযোগে আক্রমণ অমিত শাহের

Last Updated:

গত রবিবার থেকেই রাজ্যে শুরু হয়েছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’৷ আজ, দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর থেকে এক পরিবর্তন যাত্রার সূচনা করলেন অমিত শাহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি: আজ, সোমবার পরিবর্তন যাত্রার সূচনা করতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিনের মঞ্চ থেকে ফের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে জোরাল হুঁশিয়ারি দিতে দেখা গেল অমিত শাহকে৷ উপস্থিত সকলকে অভিবাদন জানিয়ে অমিত শাহ বলেন, ‘‘পরিবর্তন যাত্রা বাংলায় পরিবর্তন করতে আসছে।’’ তবে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে, তৃণমূলকে ‘ধাক্কা দিয়ে সরানোর বার্তাও দেন শাহ৷ বলেন, ‘‘ধাক্কা দিতে হবে, আর তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ফেলতে হবে। সেকারণেই এই পরিবর্তন যাত্রা।’’
পরিবর্তন যাত্রায় অমিত শাহ
পরিবর্তন যাত্রায় অমিত শাহ
advertisement

এদিন বেলা ৩টে নাগাদ মথুরাপুরের মঞ্চে ওঠেন শাহ৷ বাংলার জমিকে, বনবিবির মন্দিরকে, কপিল মুনির আশ্রমকে প্রণাম জানিয়ে এদিনের বক্তব্য শুরু করেন৷ বলেন, ‘‘আজ এখান থেকে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। এ রাজ্যের ন’টি জায়গা থেকে হবে এই যাত্রা। গতকাল হয়েছে চার জায়গা থেকে। আজ পাঁচ জায়গা থেকে এই যাত্রা শুরু হল।’’

advertisement

আরও পড়ুন: ‘কেন্দ্র টাকা দিক বা না দিক…,’ তফশিলি মহিলাদের বড় আশ্বাস অভিষেকের! ৮৪টি বিশেষ বিধানসভা নিয়ে দু’মাসের কাজ ‘বেঁধে’ দিলেন সাংসদ

কিন্তু, কেন এই পরিবর্তন যাত্রা? শাহ বলেন, ‘‘কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন এটা টার্গেট পূরণের যাত্রা। ’’ তৃণমূলনেত্রীর সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় অমিত শাহকে বলতে শোনা যায়, ‘‘কিন্তু পরিবর্তনের মানে বাংলার মুখ্যমন্ত্রী বদলানো নয়৷ সেটা বাংলার মানুষ করবে। আমাদের পরিবর্তন মানে বাংলা থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিতাড়িত করা। বাংলা থেকে ‘ভ্রষ্টাচার’ বন্ধ করা। সিন্ডিকেট বন্ধ করা। সীমান্ত সুরক্ষিত করা। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা আর তাই তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপির সরকার আনতে হবে।’’

advertisement

শুধুমাত্র তৃণমূলকেই নয়, এদিন একযোগে বামেদেরও একহাত নেন শাহ৷ বলেন, ‘‘কমিউনিস্ট পার্টি বাংলাকে নিচু করেছে। বাংলা ছিল সুজলা সুফলা। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের রাজ্য বানিয়েছে। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনার সোনার বাংলা তৈরি করতে হবে।’’

আরও পড়ুন: ভোটের মুখে ‘তফশিলির সংলাপ’ সম্মেলন তৃণমূলের, সভায় বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

সবশেষে শাহের হুঙ্কার, ‘‘ধাক্কা দিতে হবে আর তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ফেলতে হবে। আর সেকারণেই এই পরিবর্তন যাত্রা। ’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah: ‘কমিউনিস্ট পার্টি বাংলাকে নিচু করেছে,’ পরিবর্তন যাত্রায় এসে বাম-তৃণমূলকে একযোগে আক্রমণ অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল