প্রস্তাব অনুযায়ী, ডানলপ থেকে শ্যামবাজারগামী বাসগুলি চিড়িয়ামোড়, সেভেন ট্যাঙ্ক, নর্দার্ন অ্যাভিনিউ, বেলগাছিয়া হয়ে শ্যামবাজার যাবে। ডানলপ থেকে হাওড়াগামী বাস দক্ষিণেশ্বর, বালি বাজার, জিটি রোড হয়ে সালকিয়া যাবে। এয়ারপোর্ট-নবান্ন রুটের বাস চিড়িয়ামোড় থেকে নাগেরবাজার, যশোর রোড, বেলগাছিয়া হয়ে যাবে। আড়িয়াদহ-নবান্ন রুটের বাস আলমবাজার, গোপাল লাল ঠাকুর রোড, বাগবাজার হয়ে চলবে। ধর্মতলা থেকে ডানকুনিগামী সব বাস বিদ্যাসাগর সেতু দিয়ে সাঁতরাগাছি, সলপ যাবে।
advertisement
এছাড়াও বেশ কয়েকটি সরকারি বাসের রুট কাঁটছাঁট করেছে পরিবহণ দফতর। বেশ কয়েকটি রুটে সরকারি বাস বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।
Location :
First Published :
Sep 27, 2019 7:51 PM IST
