জানা গিয়েছে, স্কুলের পিছনের একটি কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন রামেশ্বর৷ সেই বাড়িতেই বৃহস্পতিবার সকালে হামলা চালায় উত্তেজিত অভিভাবকেরা৷ অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে বাড়ি থেকে বের করে কিল-চড়-ঘুষি মারা হয় বলে অভিযোগ ওঠে৷ রামেশ্বরের মা হৃদরোগে আক্রান্ত৷ কিন্তু তাকেও মাটিতে ফেলে এলোপাথারি মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সেই সময় রামেশ্বরের বাড়িতে ছিলেন রামেশ্বরের স্ত্রী এবং মেয়েও৷ তাদের উপরেও হামলা চালায় অভিভাবকেরা৷
advertisement
উল্লেখ্য, স্কুল কর্তৃপক্ষের থেকে বারবার অভিভাবকদের শান্ত হওয়ার অনুরোধ করা হয়৷ কিন্তু তাতে কোনও কাজ হয়নি৷
Location :
First Published :
Mar 08, 2018 1:29 PM IST
