TRENDING:

RG Kar Akhtar Ali: আদালত চত্বরে এলেও আত্মসমর্পণ করা হল না আখতার আলির! আরজি কর দুর্নীতি মামলায় বাড়ল জট

Last Updated:

RG Kar Akhtar Ali: আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত আখতার আলি আলিপুর আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে আইনজীবী না থাকায় পারেননি। ইডি চার্জশিটে সন্দীপ ঘোষ মূল অভিযুক্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত আখতার আলি শনিবার আত্মসমর্পণ করতে পারলেন না। তিনি আলিপুর আদালত চত্বরে এলেও তাঁর আইনজীবী এ দিন উপস্থিত না থাকায় আদালতে আত্মসমর্পণের আবেদন জানানো সম্ভব হয়নি।
আদালত চত্বরে এলেও আত্মসমর্পণ করা হল না আখতার আলির! আরজি কর দুর্নীতি মামলায় বাড়ল জট
আদালত চত্বরে এলেও আত্মসমর্পণ করা হল না আখতার আলির! আরজি কর দুর্নীতি মামলায় বাড়ল জট
advertisement

আইনজীবী না থাকায় বিচারকের কাছে কোনও আবেদন পেশ করা যায়নি বলে জানা গেছে। সেই কারণে আখতার আলি আদালতে আত্মসমর্পণ না করেই কোর্ট চত্বর ছেড়ে বেরিয়ে যান। ঘটনাকে ঘিরে আদালত চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।

উল্লেখ্য, আখতার আলির বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আইনজীবী অনুপস্থিত থাকার জেরে আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় মামলার আইনি জটিলতা আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

advertisement

সুখবর! ‘৪ রাশি’ টাকার গদিতে চড়বে! বুধ প্রবেশ করছেন শতভিষা নক্ষত্রের দ্বিতীয় অবস্থানে

নতুন দল ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণে হিমশিম খাবে! রাজ্যের বাজেটকে কটাক্ষ অশোক লাহিড়ির

গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। অবশেষে আরজি কর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত আখতার আলি শনিবার আত্মসমর্পণ করতে আলিপুর আদালতে হাজির হন। আদালতে আখতার আলির দাবি, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। উল্লেখ্য, এর আগে অসুস্থতার অজুহাতে একাধিকবার আদালতে হাজিরা এড়িয়েছিলেন তিনি। গতকালই আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিবিআই আদালত। আজ, শনিবার সরাসরি হাসপাতাল থেকে ছুটি পেয়েই এসেছিলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতে। কিন্তু এত কিছুর পরেও আত্মসমর্পণ করতে পারলেন না আখতার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মথুরাপুরে শুরু ঐতিহ্যবাহী অন্ধমুনির পুজো, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়
আরও দেখুন

আরজি কর দুর্নীতি সংক্রান্ত সিবিআই মামলায় আদালত ফের কড়া অবস্থান নেয়। আদালতের নির্দেশ অমান্য এবং ধারাবাহিকভাবে হাজিরা এড়ানোর অভিযোগে আগেই আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই শনিবার তাঁর আত্মসমর্পণের ইচ্ছেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহল। এই মামলার মধ্যেই তদন্তে নতুন মোড় এসেছে। আরজি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিয়েছে ইডি। ইডি-র বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়েছে বলে সূত্রের খবর। চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সন্দীপ ঘোষের। পাশাপাশি অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকেও। একই সঙ্গে সুমন হাজরার মালিকানাধীন হাজরা মেডিক্যালের বিরুদ্ধেও চার্জশিট জমা দেওয়া হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Akhtar Ali: আদালত চত্বরে এলেও আত্মসমর্পণ করা হল না আখতার আলির! আরজি কর দুর্নীতি মামলায় বাড়ল জট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল