শনিবার বিকেল চারটে নাগাদ প্রগতি ময়দানের মেট্রোপলিটন কোঅপারেটিভ বিল্ডিং-এর উঁচুতলা থেকে ঝাঁপ দেন তিনি। অতি সংঙ্কটজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন- এ বার নজর ত্রিপুরায়, মেঘালয়ের পর মমতার সফর আগামী মাসের ৬-৭ তারিখে
ওই তরণীর নাম দেবপ্রিয়া বিশ্বাস। দেবপ্রিয়া আগে কাতার এয়ারলাইনসে কাজ করতেন। লকডাউনের সময় কাজ চলে যায় তাঁর। এর পর ইন্ডিগোতে কাজ শুরু করেন তিনি। দুমাস আগে দিদির বাড়ি আসেন মেট্রোপোলিটন কোঅপারেটিভ হাউসিং কমপ্লেক্সে। আজ বিকেলে তিনি বহুতল থেকে ঝাঁপ দেন।
advertisement
কাজ চলে যাওয়ার পর থেকে অবসাদ ভুগছিলেন তিনি। ঘর থেকে কয়েকটা কাগজের টুকরো পাওয়া গিয়েছে। তবে সুইসাইড নোট মেলেনি। কিছু পুরোনো ছবিও পাওয়া গিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2023 10:41 PM IST
