advertisement

Mamata Banerjee In Tripura: এ বার নজর ত্রিপুরায়, মেঘালয়ের পর মমতার সফর আগামী মাসের ৬-৭ তারিখে

Last Updated:

Mamata Banerjee In Tripura: আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট ত্রিপুরায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
কলকাতা: আগামী ৬-৭ তারিখে ত্রিপুরা যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। সম্প্রতি মেঘালয়ে ভোটের প্রচার সেরে এসেছেন মমতা। এ বার পালা ত্রিপুরার। আগামী ৬ ফেব্রুয়ারি কলকাতা থেকে আগরতলা যাবেন তিনি। ওই দিন রাতে আগরতলাতেই থাকবেন মমতা। পুজো দিতে যাবেন ত্রিপুরেশ্বরীর মন্দিরেও। পর দিন ৭ তারিখে আগরতলায় একটি সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী
advertisement
আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট ত্রিপুরায়। তার আগে শুক্রবার কলকাতায় ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement
ত্রিপুরার পাশাপাশি ভোট মেঘালয়তেও। সেখানে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। তাই সেই রাজ্যে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার উদ্বোধন হবে ২৪ ফেব্রুয়ারি। মেঘালয়ে গিয়ে ইস্তেহারের উদ্বোধন করবেন অভিষেক। ইতিমধ্যে ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভার ৫৫ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। ইতিমধ্যে প্রার্থীরা প্রচারেও নেমে পড়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee In Tripura: এ বার নজর ত্রিপুরায়, মেঘালয়ের পর মমতার সফর আগামী মাসের ৬-৭ তারিখে
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement