বিমানের ভিতরে প্রথমে পোড়া গন্ধ পান কিছু যাত্রী এবং বিমানকর্মীরা ৷ তারপরেই কাছাকাছি কোনও শহরের এয়ারপোর্টে প্লেনটিকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট ৷ বিমানে ছিলেন ১০ জন বিমানকর্মী-সহ মোট ২১৬ জন যাত্রী ৷ কী থেকে সেই দুর্গন্ধ বেরোচ্ছিল সেটা প্রাথমিকভাবে বোঝা না গেলেও পরে জানা যায় যে বিমানের বাতানুকূল যন্ত্র বিগড়ে যাওয়াতেই এই দুর্গন্ধ ছড়িয়েছিল৷
advertisement
বেশ কিছু যাত্রীদের অন্য বিমানে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া ছাড়াও বাকিদের স্থানীয় হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ৷ মেরামতির পর কলকাতা থেকে মঙ্গলবার সন্ধে ৭.৩০টা নাগাদ ফের হং-কং-এর উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এই ড্রিমলাইনারটি ৷
Location :
First Published :
Sep 22, 2015 11:47 AM IST
