সূত্রের খবর, IX ১৫১১ নামের ওই বিমান কলকাতা থেকে রওনা দেওয়ার আগের মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এর পরেই বিমানটি খতিয়ে দেখা হয়। বিমানটি সকাল ১১ টায় রওনা দেওয়ার কথা ছিল। ভাল করে পরীক্ষা করার পরেই দুপুর ২টো ৩০ নাগাদ রওনা দেয় বিমানটি।
advertisement
আরও পড়ুন: অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে ভর্তি প্রাক্তন বিচারপতি, এখন কেমন আছেন?
আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত যাত্রী, বিমানকর্মী এবং স্থানীয় বাসিন্দা ও মেডিক্যাল পড়ুয়া মিলিয়ে ২৭৯ জনের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে৷ অন্যদিকে রবিবার সকালে আকাশপথে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার কেদারনাথ রুটে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটিতে পাইলট-সহ ৭ জন ছিলেন। সূত্রের খবর, এই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 15, 2025 4:58 PM IST
