TRENDING:

নিয়োগ বাতিলের পরও চাকরির সুযোগ পেতে পারেন প্রাথমিক টেট উত্তীর্ণরা

Last Updated:

বিতর্কের জট ঠেলে এবার আরও এক সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষক পর্ষদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিতর্কে জেরবার প্রাথমিক শিক্ষক নিয়োগ ৷ বিতর্কের জট ঠেলে এবার আরও এক সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষক পর্ষদ ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে নিয়োগপত্র পাওয়ার পরও বাতিল হওয়া চাকরিপ্রার্থীদের শর্তসাপেক্ষে সুযোগ দেবে পর্ষদ ৷
advertisement

একদিকে নিয়োগে অনিয়মের অভিযোগ ও অন্যদিকে নিয়োগের পরও নিয়োগ বাতিল হওয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন জেলায় ৷ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে বিঘ্নিত হয় আইনশৃঙ্খলা ৷

তথ্যে বিভ্রান্তি হোক বা নথিতে অসঙ্গতি, কারণ যাই হোক না কেন প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত হওয়ার পরও নিয়োগ বাতিল হয়েছে বহু পরীক্ষার্থীর ৷ এবার সেই বাতিল নিয়োগপত্র ফিরিয়ে নিতে শুরু করবে পর্ষদ ৷ বদলে দেওয়া হবে শর্তসাপেক্ষে চাকরির সুযোগ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

অন্যদিকে, আদালতে নির্দেশে RCI অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রশিক্ষণকে বিএড-এর সমতুল্য বলে মেনে নিয়েছে পর্ষদ ৷ ফলে প্রশিক্ষণের জন্য ধার্য নম্বর যুক্ত হওয়ার পর তালিকায় নতুন করে স্থান পেয়েছেন ২৬০ জন প্রশিক্ষিত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী ৷ তাদের জন্য নতুন করে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
নিয়োগ বাতিলের পরও চাকরির সুযোগ পেতে পারেন প্রাথমিক টেট উত্তীর্ণরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল