TRENDING:

বিজেপি নেত্রীর স্বামীকে দায়িত্ব থেকে সরাল কমিশন, তৃণমূলের অভিযোগের পরই মালদহের পুলিশ পর্যবেক্ষক বদল

Last Updated:

তৃণমূলের দাবি, কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী স্মৃতি পাসোয়ান। স্ত্রী বিজেপির নেত্রী হলে তাঁর স্বামী কীভাবে নিরপেক্ষ ভাবে কাজ করবেন? প্রশ্ন তোলে শাসক দল৷ তার পরেই বদল বলেই কমিশন সূত্রে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী বিজেপি নেত্রী! তৃণমূলের অভিযোগের পরেই মালদহের চার কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক পরির্বতন করে দিল নির্বাচন কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহার ক্যাডারের আইপিএস অফিসার হৃদয় কান্তকে নিয়োগ করেছে কমিশন। সূত্রের খবর, হৃদয়ের বাড়ি ঝাড়খণ্ডে৷ মালদহ ছাড়াও আরও পাঁচ পুলিশ পর্যবেক্ষক বদল করল কমিশন৷
স্ত্রী বিজেপির নেত্রী, স্বামী কীভাবে নিরপেক্ষ হবে? তৃণমূলের অভিযোগের পরেই মালতহের পুলিশ পর্যবেক্ষক বদল করল কমিশন
স্ত্রী বিজেপির নেত্রী, স্বামী কীভাবে নিরপেক্ষ হবে? তৃণমূলের অভিযোগের পরেই মালতহের পুলিশ পর্যবেক্ষক বদল করল কমিশন
advertisement

এর আগে কমিশন মালদহের চার কেন্দ্র-মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগরে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল জয়ন্ত কান্তকে। সূত্রের খবর, পূর্ব পর্যবেক্ষক জয়ন্ত কান্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। তৃণমূলের দাবি, কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী স্মৃতি পাসোয়ান। স্ত্রী বিজেপির নেত্রী হলে তাঁর স্বামী কীভাবে নিরপেক্ষ ভাবে কাজ করবেন? প্রশ্ন তোলে শাসক দল৷ তার পরেই বদল বলেই কমিশন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: ‘একমাত্র আমার নাম দেখলাম জানি না ক’জনের নাম কাটা গিয়েছে’! SIR নিয়ে নির্বাচন কমিশনকে তোপ শশী পাঁজার

আরও পড়ুন: LPG সিলিন্ডার নেওয়ার আগে এই একটি জিনিস ‘চেক’ করে নিয়েছেন তো? নাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে

advertisement

এই প্রসঙ্গে দমদম কেন্দ্রের প্রার্থী ব্রাত্য বসু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়া মেনে নিতে পারছেন না জ্ঞানেশ কুমার। তিনি এটাকে ব্যক্তিগত ভাবে নিয়েছেন। সরকার ও দল কি করে এক হতে হয়, তা হিটলারের পর জ্ঞানেশ কুমার দেখাচ্ছেন। এমসিসি চলাকালীন যা যা বদল হচ্ছে, আর বিহারে এম সি সি ঘোষণার পরে নীতিশ কুমার টাকা ঘোষণা করেছিল।” এরপরেই তিনি অভিযোগ করেন, “জয়ন্ত কান্ত, মাণিকচক, বৈষ্ণবনগর, সুজাপুর ও মোথাবাড়ির পুলিশ পর্যবেক্ষক। ২০০৯ সালের আইপিএস। উত্তরপ্রদেশের বাসিন্দা, বিহারে কর্মরত।” জানা গিয়েছে, মালদহ ছাড়াও আরও পাঁচ জন পুলিশ পর্যবেক্ষককে পরিবর্তন করেছে কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে৷

advertisement

কোন কোন পাঁচ এলাকায় বদল করা হল পুলিশ পর্যবেক্ষক, নীচে রইল তালিকা

১) জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি

২) জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি

৩) খড়্গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরা

৪) বাগদা, বনগাঁ উত্তর

সেরা ভিডিও

আরও দেখুন
ভয়হীন ভোটের ডাক! সীমান্তের ওপারের ভোটারদের জন্য বিশেষ বন্দোবস্ত, আশ্বস্ত করতে গ্রামে গ্রামে পৌঁছল প্রশাসন
আরও দেখুন

৫) হাবরা, অশোকনগর, আমডাঙা

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি নেত্রীর স্বামীকে দায়িত্ব থেকে সরাল কমিশন, তৃণমূলের অভিযোগের পরই মালদহের পুলিশ পর্যবেক্ষক বদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল