৭২ ঘণ্টার ব্যবধানে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার একের পর এক দুই তৃণমূল সাংসদ ৷ তাপস পাল ও সংসদে তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ সংসদীয় দল নেতার গ্রেফতারির পরই রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে ৷ গ্রেফতারির ঘণ্টা তিনেকের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ স্কোয়ার অঞ্চল ৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী ৬নং মুরলিধর সেন লেনে বিজেপি রাজ্য দফতরে হামলা চালায় এক দল দুষ্কৃতি ৷ চলে প্রবল ভাঙচুর ও হাতাহাতি ৷ লাঠি ও ইঁট বৃষ্টির ঘায়ে জখম হন প্রায় ১৭ জন বিজেপি কর্মী সমর্থক ৷ অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের দিকে ৷ আক্রান্ত বিজেপি সমর্থকদের অভিযোগ, আহত হওয়া থেকে বাঁচতে হেলমেট পড়ে লাঠি নিয়ে মারধর করেছে তৃণমূল ৷
advertisement
Location :
First Published :
Jan 03, 2017 5:49 PM IST
