আরও পড়ুন: অবশেষে দক্ষিণবঙ্গে এল বর্ষা! কবে, কোথায় বৃষ্টি, জানিয়ে দিল হাওয়া অফিস
দেশ জুড়ে কংগ্রেসের আসন সংখ্যা বেড়েছে লোকসভায়। একাধিক রাজ্যে রীতিমতো ভাল ফল করেছে। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি কংগ্রেস। রাজ্যে ১২টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১টি আসনে জিতেছে কংগ্রেস, হেরেছেন অধীর চৌধুরী নিজেও। এর মধ্যেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে রাজ্যের নেতা এবং সমর্থকদের অনেকেই চাইছেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকুন। তবে অস্থায়ী কমিটি কবে স্থায়ী হবে সেই নিয়ে জল্পনা রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর চৌধুরী না থাকলে কে রাজ্য কংগ্রেসের মুখ হবেন সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে শেষ সিদ্ধান্ত নেবে কংগ্রেসের হাইকমান্ড।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2024 5:50 PM IST
