TRENDING:

১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

Last Updated:

SIR Supplimentary List: প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কবে? এসআইআর নিয়ে নির্বাচন কমিশন সূত্রে জানা গেল নতুন আপডেট। সূত্র বলছে, ১৫ লাখ 'অ্যাডজুডিকেশনের' নিষ্পত্তি করে ফেলেছেন জুডিশিয়াল অফিসাররা। আর তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শিগগিরই প্রকাশিত হতে চলেছে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা।

advertisement
কলকাতা: প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কবে? এই নিয়ে জল্পনার মধ্যেই এল বড় আপডেট। আগামী সপ্তাহের মধ্যেই প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রে। জুডিশিয়াল অফিসাররা আজ পর্যন্ত প্রায় ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি করে ফেলেছেন বলেও নির্বাচন কমিশন সূত্রে খবর।
এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ
এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ
advertisement

একইসঙ্গে নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার বা সোমবারের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সুতরাং ভোটের দামামা কার্যত বেজেই গেল রাজ্যে।

আরও পড়ুন: ‘আগে বিমান দা’র গাড়ি আসুক…’, নিজের গাড়িকে বারণ করে বিমান বসুকে গাড়িতে তুলে দিলেন মমতা, ‘থ্যাঙ্ক ইউ’ বললেন বিমান, রাজ্যপালের শপথে বিরল সৌজন্য

advertisement

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের পর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের প্রসঙ্গে এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও (Gyanesh Kumar) প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। তা ওয়েবসাইটেও আপলোড করা হবে। সাধারণ মানুষকেও জানানো হবে”। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার পরিষ্কার বুঝিয়ে দেন, এ ব্যাপারে আদালতের দেখানো পথেই চলবে কমিশন।

advertisement

আরও পড়ুন: ‘ফ্রিজ’ থেকে টপটপ করে জল গড়াচ্ছে…? গুলি মারুন মেকানিক, নিজেই ঠিক করুন ম্যাজিকে, শিখে নিন সহজ টেকনিক, বাঁচবে ট্যাঁক!

ইতিমধ্যেই জানা গিয়েছে,বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অ্যাডজুডিকেশন সংক্রান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সেই পরিস্থিতিতে ১৭ জন বিচারককে অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্ট প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অ্যাডজুডিকেশন সংক্রান্ত কাজ প্রায় সম্পূর্ণ হওয়ায় ওই দুই জেলা থেকে মোট ১৭ জন বিচারককে অন্য জেলায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ মার্চ থেকে এই বিচারকেরা নতুন জেলায় অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করবেন। সেখানে বিভিন্ন মামলার অভিযোগ সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তির দায়িত্ব তাঁদের উপরই থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল