TRENDING:

Accident On Bypass: সাতসকালে বাইপাসে অ্যাক্সিডেন্ট, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে

Last Updated:

Accident On Bypass: চালক কেন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন কারণ তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাইপাসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা৷  সাতসকালেই এম বাইপাস সংলগ্ন পিসি চন্দ্র গার্ডেনের কাছে একটি বেসরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।
সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা বাইপাসের ডিভাইডারে
সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা বাইপাসের ডিভাইডারে
advertisement

পুলিশ সূত্রে খবর,গাড়িটি দ্রুত গতিতে ছিল। আচমকা চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডিভাইডারে উঠে গিয়ে ধাক্কা মারে। অতিরিক্ত গতি থাকার কারণে দুর্ঘটনা নাকি চালক মদ্যপ অবস্থায় ছিল গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ৷

আরও পড়ুন –Abhishek Sharma Looses Weight: ২দিন হাসপাতালে ভর্তিতেই এই হাল ছেলেটার, হুড়মুড়িয়ে কমেছে ওজন, খাওয়াদাওয়াতেও কাটছাঁট অভিষেকের

advertisement

এদিকে এর দিন কয়েক আগে ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনা। সজোরে স্কুটারকে ধাক্কা বাসের। ধর্মতলাগামী একটি বাস ধাক্কা মারে স্কুটারে, বাসের নীচে ঢুকে যায় স্কুটারটি। আহত স্কুটারে থাকা ১ জন।

জানা যায়, রেড রোডের ফোর্ট উইলিয়ামের সামনে বাটানগর-ধর্মতলা রুটের একটি বাস ধাক্কা মারে এক স্কুটি চালককে। স্কুটিতে দু’জন ছিলেন। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসটিকে স্কুটি ওভারটেক করতে গিয়েই বাসের চাকার নীচে ঢুকে যায় স্কুটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

চলতি বছর জানুয়ারি মাসেও দুর্ঘটনা ঘটে রেড রোডে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের রেলিংয়ে। রেলিংয়ের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। দুমড়েমুচড়ে যায় লরিটিও। চালক ভিতরে আটকে পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরির জানলা কেটে তাঁকে উদ্ধার করে বলে খবর। জানা যায়, কুয়াশায় ঢাকা ছিল রাস্তা।  রেড রোড ধরে তীব্র গতিতে ছুটে আসছিল মালবোঝাই একটি লরি। উলটোদিক থেকে আসছিল একটি বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়ে  মুখোমুখি পড়ে যাওয়ায় লরিচালক বেগ নিয়ন্ত্রণ করতে গেলেও ব্যর্থ হন। লরিটি সজোরে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা দিয়ে আরও খানিকটা এগিয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident On Bypass: সাতসকালে বাইপাসে অ্যাক্সিডেন্ট, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল