আরও পড়ুনঃ পুজোর শুরু আজ থেকেই! বুধে কোন কোন দুর্গাপুজোর সূচনা করবেন মুখ্যমন্ত্রী! জেনে নিন
মৃত কিশোরের নাম সৌম্য শীল। গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণির পড়ুয়া ছিল ওই কিশোর। তাঁর বাবা পেশায় রিক্সা চালক। বাঁশদ্রোণীতেই বাড়ি। সূত্রের খবর, বহুদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। স্থানীয়রা বহুবার বলার পরও ঠিক করা হয়নি। জায়গায় জায়গায় গর্ত। সেই রাস্তা ঠিক করতে আসে দুটো জেসিবি। একটি জেসিবি ব্যাংক করার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছাত্রকে পিষে মেরে দেয় বলে স্থানীয়দের অভিযোগ।
advertisement
ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের উপর ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। তাঁদের কথা, বছরের পর বছর রাস্তা খারাপ তবুও কোনও কাজ হচ্ছে না। ঘটনার পর কয়েক ঘণ্টা কেটে গিয়েছে তবে, দেখা যায়নি কাউন্সিলারকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 02, 2024 10:22 AM IST
