যাদবপুর ঘটনার প্রতিবাদে সোমবার বেলা একটায় গোলপার্ক থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মিছিল বেরোয় এবিভিপি-র ৷ কিন্তু পুলিশি ব্যারিকেডে যোধপুর পার্কেই থমকে যায় মিছিল ৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কয়েকজন ৷ মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট, পাথর ছোঁড়া হয় ৷ ইটের আঘাতে আহত হন একজন পুলিশকর্মী ৷ ধস্তাধস্তিতে অসুস্থ তিন এবিভিপি সমর্থকও ৷ পুলিশের তরফে প্রতিরোধ করা হলে হাতেগোনা সমর্থক ছাড়া মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল ৷ যাদবপুর অবধি পৌছতে না পেরে যোধপুর পার্কেই অবস্থান বিক্ষোভে শেষ এবিভিপি-এর কর্মসূচী ৷
advertisement
Location :
First Published :
Sep 23, 2019 4:09 PM IST
