TRENDING:

'যখন দিদি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন...', ছাব্বিশের মুখেই প্রতিশ্রুতি অভিষেকের!

Last Updated:

Abhishek Banerjee PC: রাজ্য জুড়ে এসআইআর শুনানি আবহে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের তরফে একাধিক প্রতিশ্রুতি দিলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, এবার থেকে শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য জুড়ে এসআইআর শুনানি আবহে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের তরফে একাধিক প্রতিশ্রুতি দিলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, এবার থেকে শুনানি কেন্দ্রের পাশে হবে তৃণমূলের সহায়তা শিবির।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

রবিবার ১ লক্ষ ২০ হাজার বিএলএ ২-র সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। ওই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। একইসঙ্গে তৃণমূল সাংসদের দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা, “যদি কেউ ভাবে কাউন্সিলর হয়েছি তাই ভোট ভাল করে করব, বিধানসভা নির্বাচন করব না তারা বদলের তালিকা দেখেছেন তো? পা ধরেও পার পায়নি কেউ। আপনি ভাল কাজ করলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে এনে পদে বসাব।”

advertisement

আরও পড়ুন: বাংলাদেশে ভারতের ‘১০,০০০ টাকা’ নিয়ে গেলে ‘কত’ টাকা দাঁড়াবে জানেন…? চমকাবেন শুনলেই!

বুথ কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, “যেদিন আমাদের এমপি, সাধারণ সম্পাদক বা অন্য কোনও পদ থাকবে না, সেদিন আমরা প্রাক্তন হয়ে যাব। কিন্তু একজন বুথ কর্মী কখনও প্রাক্তন হন না। তিনি দলের জন্য নিজের সমস্ত ঘাম ও কঠোর পরিশ্রম দেন। তারাই দলের আসল সম্পদ। তৃণমূলকে চতুর্থ বার জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার দায়ভার বিএলএ ২ এর হাতে।”

advertisement

আরও পড়ুন: ২৮,২৯,৩০, ৩১ ডিসেম্বর…! ভারী বৃষ্টি-ঝোড়ো হাওয়ার হুঁশিয়ারি ৪ রাজ্যে, শৈত্যপ্রবাহ, কুয়াশার কাঁটা কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

বিজেপিকে আক্রমণ করে অভিষেকের অভিযোগ, “বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে মিলে সব রকম কৌশল অবলম্বন করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনও প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

আগামী বিধানসভা নির্বাচন নিয়ে অভিষেকের জোরালো প্রতিশ্রুতি, “আমি কথা দিচ্ছি – যখন দিদি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন, আমি আপনাদের সবার সঙ্গে কথা বলব এবং একটি অনুষ্ঠানের আয়োজন করব, এবং কীভাবে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করব। আমি আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম জানাব এবং শুভেচ্ছা জানাব। জয় যাত্রা হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'যখন দিদি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন...', ছাব্বিশের মুখেই প্রতিশ্রুতি অভিষেকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল