হলফনামার তথ্য ও মামলার নথি দেখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, জনস্বার্থ মামলায় আনা অভিযোগের সারবত্তা নেই। বিশ্ববাংলা লোগোর মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর মুকুল রায় তাঁর প্রথম জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারপরই শমীক দাশগুপ্ত ও সিদ্ধার্থ দাস লোগো বিতর্কের নিস্পত্তি চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলাতেই আজ ক্লিনচিট পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
Location :
First Published :
Aug 01, 2019 7:50 PM IST
