মিনিট আড়াইয়ের বক্তব্যে এদিন কোনও রাজনৈতিক বার্তা দেননি অভিষেক। তিনি বলেন, “আপনারা এক মাস ধরে রোজা রেখেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ আপনার সমস্ত কামনা পূর্ণ করুক। সকলের পরিবারে শান্তি, সুস্বাস্থ্য কামনা করি। সকলে ভালবাসায় থাকুন। যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে করবা চৌথও হয়।”
advertisement
এদিন সম্প্রীতির বার্তা শোনা যায় রাজ্য়ের মুখ্যমন্ত্রীর কণ্ঠেও। ইদের শুভেচ্ছা জানান তিনি। সকলের সুস্থতা, সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি BJP-কে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওভাবেই CAA-NRC বাংলায় হতে দেবেন না তিনি, এদিনের মঞ্চ থেকে এই বার্তাও শোনা যায় তাঁর কণ্ঠে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Apr 11, 2024 11:43 AM IST
