TRENDING:

Abhishek Banerjee on New TMC: একমাত্র মুখ মমতাই, 'নতুন তৃণমূল' বিতর্কে ইতি টানলেন অভিষেক

Last Updated:

এ দিন কয়লা কাণ্ডে ফের একবার ইডি জেরার মুখোমুখি হন অভিষেক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: কয়েক দিন আগেই রাজ্য জুড়ে নতুন তৃণমূল নাম শব্দবন্ধ ব্যবহার করে বেশ কিছু হোর্ডিং সামনে এসেছিল৷ যে হোর্ডিং ঘিরে তৃণমূলের মধ্যে ক্ষমতা ভরকেন্দ্র বদল নিয়ে রাজ্য জুড়ে জল্পনা শুরু হয়৷ এ দিন অবশ্য যাবতীয় বিতর্কে ইতি টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তৃণমূলের মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ নতুন তৃণমূল বলতে কী নিজে কয়েক মাস আগে কী বোঝাতে চেয়েছিলেন এ দিন তার ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক৷
বিতর্কে ইতি টানলেন অভিষেক৷
বিতর্কে ইতি টানলেন অভিষেক৷
advertisement

এ দিন কয়লা কাণ্ডে ফের একবার ইডি জেরার মুখোমুখি হন অভিষেক৷ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার প্রায় সাড়ে ছ' ঘণ্টা বাদে বেরোন অভিষেক৷ সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তাঁকে নতুন তৃণমূল নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়৷

আরও পড়ুন:  'কারও ছেলেকে আক্রমণ করেছি বলেই ইডি-র জুজু', জেরা শেষে বিস্ফোরক অভিষেক

advertisement

বিতর্কে ইতি টেনে অভিষেক বলেন, 'তৃণমূলের একটাই মুখ জননেত্রী মমতা বন্দোপাধ্যায়।'

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র পাঁচ টাকায় প্লেট ভর্তি চাউমিন! কোথায় পাবেন মন এবং পেট ভরানো 'টেস্টি স্ন্যাক্স'?
আরও দেখুন

নতুন তৃণমূল বলতে তিনি কী বুঝিয়েছেন তা ব্যাখ্যা করে অভিষেক বলেন, 'আমি যেটা বলে এসেছি ধূপগুড়ির সভায়, মানুষ যে রুপে তৃণমূলকে দেখতে পায় সেই ভাবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য। আগামী ৬ মাসে আমরা যা করার করব। সেটা ব্লক বা টাউন কমিটির বদলে আপনারা দেখতে পারছেন। যে তৃণমূল আত্মসমর্পণ করতে জানে না। মাঠে-ময়দানে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে সেটাই নতুন তৃণমূল। নিঃস্বার্থ ভাবে লড়বে। নির্ভীক ভাবে কাজ করবে সেটাই নতুন তৃণমূল কংগ্রেস।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee on New TMC: একমাত্র মুখ মমতাই, 'নতুন তৃণমূল' বিতর্কে ইতি টানলেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল