TRENDING:

SSC: ‘আমার শত্রুর সঙ্গেও যেন এরকম না হয়’, হারানো চাকরি ফিরে পেয়ে চোখ ভিজল শিক্ষিকার

Last Updated:

SSC: মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল সফল প্রার্থীদের হাতে চাকরির নিয়োগ পত্র দেওয়ার কাজ৷ নিয়োগ পত্র হাতে পেয়ে আবেগে ভাসলেন বহু সফল প্রার্থী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগেই শুরু হয়ে গেল সফল প্রার্থীদের হাতে চাকরির নিয়োগ পত্র দেওয়ার কাজ৷ আজ, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে সফল প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া। বহু প্রতীক্ষিত নিয়োগ পত্র হাতে পেয়ে খুশি প্রার্থীরা৷
‘আমার শত্রুর সঙ্গেও যেন এরকম না হয়’, হারানো চাকরি ফিরে পেয়ে চোখ ভিজল শিক্ষিকার
‘আমার শত্রুর সঙ্গেও যেন এরকম না হয়’, হারানো চাকরি ফিরে পেয়ে চোখ ভিজল শিক্ষিকার
advertisement

নিয়োগ পত্র হাতে পেয়ে প্রার্থী কৃষ্ণমৃত্তিকা নাথ জানালেন, ‘‘আমার শত্রুর সঙ্গেও যেন এরকম না হয়৷ সামাজিক অনেক কটূক্তি, লাঞ্ছনার শিকার হতে হয়েছে৷ নিজের ঢাক নিজেকে পেটাতে হয়েছে যে আমি ইউনিভার্সিটি টপার ছিলাম৷ এটা আমার কাছে লজ্জার৷’’

আরও পড়ুন: আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য! SIR-মামলায় ফের জানাল সুপ্রিম কোর্ট, আধার জালিয়াতি প্রসঙ্গ উঠতেই কী বলল শীর্ষ আদালত?

advertisement

আরও এক চাকরিপ্রার্থী জানালেন, ‘‘কেউ কী এভাবে চাকরি ফিরে পেলে খুশি হয়? তবে একটাই ইতিবাচক দিক, এবার আমার বাড়ির কাছে চাকরি হল৷ চাকরির সার্ভিস রেকর্ড যাতে না ভাঙে সেই দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা৷ নিজেদের কোনও দোষ নেই, তাও চাকরি ফিরে পেতে হয়রান হতে হল৷’’

advertisement

একাদশ – দ্বাদশর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের প্রায় একমাস বাদে আজ থেকে শুরু হবে কাউন্সেলিং। জাতিভিত্তিক ও বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা একাধিক বিষয়ে রাজ্যের থেকে পাওয়ার পর এসএসসি আজ থেকে শুরু করছে কাউন্সিলিং।

আরও পড়ুন: ফের ‘নীল ড্রাম’! মাথা কাটা, ধড় টুকরো টুকরো করে ভরা ড্রামে, বাবাকে নৃশংস খুন ছেলের, মুসকান স্মৃতি উস্কে দিল লখনউ হত্যাকাণ্ড

advertisement

৭ টি বিষয় এর কাউন্সিলিং আজ মঙ্গলবার ও কাল, বুধবার প্রথম পর্যায়ে করবে এসএসসি। মোট শূন্যপদ ১২হাজার ৪৪৫ টি। আজ ও কাল মোট ১৭২ জন সফল প্রাথী পাবেন সুপারিশ পত্র।

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগের সফল প্রার্থীদের বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই চূড়ান্ত মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় ১৮ হাজার প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC: ‘আমার শত্রুর সঙ্গেও যেন এরকম না হয়’, হারানো চাকরি ফিরে পেয়ে চোখ ভিজল শিক্ষিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল