TRENDING:

Abhishek Banerjee: 'দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন', ভোটের আগে বিজেপির বড় ষড়যন্ত্র ফাঁস অভিষেকের! তুললেন মারাত্মক অভিযোগ

Last Updated:

Abhishek Banerjee: মমতার ধর্নামঞ্চে হাজির হয়ে সোমবার অভিষেকের বড় অভিযোগ। বিজেপি ভোটের বাংলায় বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করছে বলে ফোন পেয়েছেন তিনি। জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা না হলেও, রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে হাজির। প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে সোমবার থেকে দফায় দফায় বৈঠক চলছে। এসআইআরের বিরোধিতায় তৃণমূলের ধর্নামঞ্চে এদিন বিজেপির বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভোটের আগে বিজেপির বড় ষড়যন্ত্র ফাঁস অভিষেকের!
ভোটের আগে বিজেপির বড় ষড়যন্ত্র ফাঁস অভিষেকের!
advertisement

মমতার ধর্নামঞ্চে হাজির হয়ে সোমবার অভিষেকের অভিযোগ, ‘দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন। বলছেন, এদের ষড়যন্ত্র আরও বৃহৎ। গরিবের অ্যাকাউন্টে যে টাকা আছে, সেগুলো আত্মসাৎ করবে বিজেপি নেতারা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করবে কেন্দ্রীয় সরকার। পরবর্তী কালে যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে গেলে বলবে কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। ভোটার কার্ড দিতে না পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজেদের নামে নেবে। এটাই এঁদের ষড়যন্ত্র।’

advertisement

আরও পড়ুন: ‘বাংলার জন্য হ্যাংলা হয়ে গিয়েছে’, বিজেপিকে কটাক্ষ করে মমতার বড় অভিযোগ, কমিশন রাজ্যের অফিসারদের ভয় দেখাচ্ছে!

বৃহৎ ষড়যন্ত্রের অভিযোগের পাশাপাশি অভিষেক আরও বলেন, ‘আপনি যত দফার ভোট করার করুন। সবে দফারফা করব। গত বার কোভিডের সময় আট দফায় ভোট করেছেন। কত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। দফায় দফায় আঘাত করেছি, গণতান্ত্রিক ভাবে জবাব দিয়েছি বিজেপিকে। প্রথম দফায় আপনাদের হাত ভেঙেছিলাম। দ্বিতীয় দফায় পা ভেঙেছিলাম। তৃতীয় দফায় কোমর… এ বার এক দফায় ভোট করুন। সকাল থেকে রাতের মধ্যে রাজনৈতিক ভাবে মাজা, কোমর, শিরদাঁড়া সব ভেঙে মানুষ জবাব দেবে।’

advertisement

আরও পড়ুন: ‘আপনি মে-র পরেও ব্যবস্থা নেবেন? স্পাইউডারম্যান যেন!’ ধর্নামঞ্চে কমিশনকে তুলোধনা তৃণমূলনেত্রীর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম করে অভিষেক বলেন, ‘আমি জ্ঞানেশবাবুকে বলব, ক্ষমতায় থাকলে আপনি করে দেখান। আপনি বলেছিলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করব না। করিয়েছি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ‘ম্যাপড’ কেসে, মানে ২০০১ সালের ভোটার তালিকায় পরিবারের কারও কারও নামে নাগরিকত্ব প্রতিষ্ঠা হয়, আপনি কোন অধিকারে ভোটাধিকার কাড়তে পারেন জবাব দিন। আমার একটাই প্রশ্ন, যাঁদের নাগরিকত্ব প্রতিষ্ঠিত, তাঁদের নাম কোন অধিকারে কাড়বেন, সেই জবাব দিন।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন', ভোটের আগে বিজেপির বড় ষড়যন্ত্র ফাঁস অভিষেকের! তুললেন মারাত্মক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল