সূত্রের খবর অনুযায়ী, অফিস ডিউটি সেরে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে ধোঁয়া বেরুতে দেখে গাড়ি থেকে নেমে যান চালক। তারপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে।
advertisement
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই কলকাতার রাস্তায় আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে একটি গাড়ি। চারচাকা গাড়িটি খিদিরপুরের দিক থেকে রেড রোডের দিকে যাচ্ছিল৷ গাড়ি চালানোর সময় মাঝে মাঝেই পোড়া গন্ধ পাচ্ছিলেন চালক৷ হঠাৎ করেই পিটিএসের কাছে গাড়িটি এসে পৌঁছতেই বনেট থেকে ধোঁয়া বেরতে শুরু করে৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 24, 2025 11:17 PM IST
