TRENDING:

ধৃত বাংলাদেশির থেকে উদ্ধার সিমবক্স, পাকিস্তান, কাতার থেকে আসত ফোন! জঙ্গি যোগ খুঁজছে গোয়েন্দা

Last Updated:

মামুনকে  জেরা করে আলিপুরদুয়ারে গোপন ডেরার হদিস পেলো রাজ্য পুলিশের এসটিএফ।  উদ্ধার প্রচুর সিমবক্স ও ইলেকট্রনিকস ডিভাইস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্য পুলিশের এসটিএফের হাতে ধৃত বাংলাদেশি মামুনকে জেরা করবে আইবি-সহ সেন্ট্রাল ও স্টেট এজেন্সি। মামুনের একাধিক গোপন ডেরার খোঁজ পেয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। মামুনের সঙ্গে জঙ্গি যোগ লিঙ্ক থাকতে পারে তাই সেন্ট্রাল ও স্টেট আইবি- সহ অন্য এজেন্সি আধিকারিকরা যোগাযোগ করেছে রাজ্য পুলিশের এসটিএফ-এর সঙ্গে। গোয়েন্দারা জানতে পেরেছেন, মামুনের কাছে সিমবক্স প্রযুক্তি মাধ্যমে কাতার, ইরাক, ইরান, পাকিস্তান ইত্যাদি জায়গা থেকে কল আসতো। জঙ্গি সংগঠনের কোনও যোগ আছে কিনা জেরা করছে রাজ্য পুলিশের এসটিএফ।
advertisement

কে এই মামুন? রাজ্য পুলিশের এসটিএফের জালে ধরা পড়েছে এক বাংলাদেশি-সহ তিন জন। উদ্ধার হয়েছে সাইবার অপরাধের ও জঙ্গিদের কথোপকথনের সিমবক্স। এছাড়া উদ্ধার হয়েছে সিম, রাউটার, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, এয়ারপোর্ট থেকে বাংলাদেশি সহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় .২৩ সিমবক্স। সিমবক্স এর মাধ্যমে বিদেশ যেমন ইরাক, ইরান, কাতার, পাকিস্তান, দুবাই থেকে আন্তর্জাতিক যে কল আসতো সেগুলি কনভার্ট করে সাধারণ কল বা ভারতীয় কলে পরিণত করে এরা অপরাধের বড়সড় চক্র চালাত।

advertisement

রাজ্য পুলিশের এসটিএফ এর গোয়েন্দাদের দাবি, এই সিমবক্স দ্বারা বিভিন্ন জঙ্গি গ্রুপে সিমবক্সের মাধ্যমে কথা হতো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য পুলিশের গোয়েন্দা সূত্রে খবর, বুধবার রাতে গ্রেফতার করা হয় মামুন নামে ওই মূল চক্রীকে। বাংলাদেশি ওই ধৃত ব্যক্তি এই চক্রের মূল মাথা। তার দুই সাগরেদ নদিয়ার ইরশাদ ও শিলিগুড়ির রণজিৎকেও গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। বুধবার রাতে রাজ্য পুলিশের এসটিএফ শিলিগুড়ি, কলকাতা, তালতলা, জলপাইগুড়ি, বিধাননগর সহ সাতটি বিভিন্ন জায়গা থেকে অভিযান করে ২৩টি সিম বক্স উদ্ধার করে। ওই সিমবক্সে ২৫৬ টি সিম স্লট ক্যাপাসিটি রয়েছে। উদ্ধার ১৭টি রাউটার, ৪০০ প্রি অ্য়াক্টিভেটেড সিম, ল্যাপটপ, ডেটা কেবল সহ একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী।

advertisement

আরও পড়ুন: ভোট হিংসা তদন্তে সিবিআই, পাল্টা দানে সুপ্রিম দ্বারে রাজ্য

রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে ধৃত এই মামুন বাংলাদেশি চক্রের মূল মাথা। সে এই কলগুলো বিদেশ থেকে আসলে সেগুলোকে কনভার্ট করে নরমাল কলে পরিণত করতো সিমবক্স প্রযুক্তির মাধ্যমে। তার দুই সাগরেদ নদিয়ার ইরশাদ ও শিলিগুড়ি রণজিৎ এরা তাদের জোন ওয়াইস নিজের এলাকা অনুযায়ী কাজ করত। সিমবক্স সাধারণত জঙ্গি সংগঠনের লোকেরা ব্যবহার করে, যাতে তাদের হদিস না পাওয়া যায়। সেকারণে এই বাংলাদেশি মামুনের সঙ্গে এরকম কোনও যোগ আছে কিনা সে বিষয়ে জেরা করছে রাজ্য পুলিশের এসটিএফ। আগামীকাল সেন্ট্রাল এজেন্সি এসে জেরা করবে মামুনকে।

advertisement

আরও পড়ুন: রাজ্যজুড়ে ৩৪টি FIR! ভোট পরবর্তী হিংসা মামলায় প্রথম চার্জশিট দিল CBI

মামুনকে জেরা করে নয়া ডেরার হদিস পেয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। বৃহস্পতিবার বিকেলে মামুনকে জেরা করে আলিপুরদুয়ারে ভুটান বর্ডারে ড্রাগন ও জায়গন এলাকায় নয়া ঠিকানা পান গোয়েন্দারা। সেখানে এসটিএফ গোয়েন্দারা অভিযান চালান। উদ্ধার হয় আরও তিনটি সিমবক্স ও আরও ২০০ সিম কার্ড। এসটিএফ সূত্রে খবর, মামুন আলিপুরদুয়ারে পাঁচ তলা বাড়িতে কয়েকটি ফ্লোর ভাড়া নিয়ে ছিল। ওখানে এক যুবককে দিয়ে অপারেশন চালানো হতো। ওখানে সিম বক্স দিয়ে এসব বেআইনি কথোপকথন হতো।

advertisement

জঙ্গি গোষ্ঠীর কারও সঙ্গে কথা হতো কিনা খতিয়ে দেখা হচ্ছে। মামুনের সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে, সেকারণে আইবি-সহ অন্য কেন্দ্রীয় ও রাজ্যের এজেন্সী এসে জেরা করতে চায় বলেই এসটিএফ সূত্রে খবর। এই চক্রের মূল কাজ ছিল, সিম বক্স এর মাধ্যমে বিদেশের কল নরমাল জিএসএম কল-এ পরিণত করা। জঙ্গি সংগঠন সাধারণত এভাবে সিমবক্স ব্যবহার করে। জঙ্গি সংগঠনের যোগ আছে কিনা মামুনের সঙ্গে সেই বিষয়ে জেরা করা হচ্ছে। মামুন, ইরশাদ ও রণজিৎ এই তিন ধৃতকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালের জ্বালা থেকে বেলদার মুক্তি! এবার বর্জ্য থেকেই হাতে আসবে মুনাফা
আরও দেখুন

ARPITA HAZRA

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ধৃত বাংলাদেশির থেকে উদ্ধার সিমবক্স, পাকিস্তান, কাতার থেকে আসত ফোন! জঙ্গি যোগ খুঁজছে গোয়েন্দা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল