TRENDING:

Kolkata News: সিঙ্গাপুর যাচ্ছিল বিদেশি জাহাজ, হঠাৎ কলকাতার মাঝ গঙ্গায় ঝাঁপ দিল কে! ভয়াবহ ঘটনা, শুনে চমকে উঠবেন

Last Updated:

Kolkata News: ক‍্যাপ্টেন সাহায্য চেয়ে ফোন করেন বন্দর ট্রাফিকে। রাতেই বন্দর মেরিন বিভাগের দুটো বোট তল্লাশি শুরু করে। খোঁজ পাওয়া যায়নি ওই ক্রু মেম্বারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সিঙ্গাপুরগামী পণ‍্যবাহী জাহাজ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ ক্রু মেম্বারের। কলকাতা বন্দরের ৭ নম্বর ডক এলাকায় মাঝ গঙ্গায় ঝাঁপ ক্রু মেম্বারের। ওই ব্যক্তি শ্রীলঙ্কার নাগরিক। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ বন্দর ট্রাফিক বিভাগ থেকে ওয়েস্ট পোর্ট থানায় খবর আসে ৭ নম্বর এন এস ডকে একটি পণ‍্যবাহী জাহাজ থেকে একজন ক্রু মেম্বার ঝাঁপ দিয়েছেন।
গঙ্গায় ঝাঁপ দিল কে? (File Photo)
গঙ্গায় ঝাঁপ দিল কে? (File Photo)
advertisement

‘কোটা দুনিয়া’ নামে জাহাজটি চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর যাচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। রাত ১১ টা নাগাদ ওই শ্রীলঙ্কান নাগরিক বান্দারাওয়াত্তে ভিদানেলগে জলে ঝাঁপ দিয়েছেন। হঠাৎ সহকর্মীকে ঝাঁপ দিতে দেখে জাহাজের ক‍্যাপ্টেনকে বিষয়টি জানান জাহাজের কর্মীরা।

আরও পড়ুন: বাংলাদেশের ভোটে ঝড় তুলেছিলেন মনীষা চক্রবর্তী! কেমন ফল করলেন সে দেশের ‘গরীব প্রার্থী’? ফল শুনে চমকে যাবেন

advertisement

ক‍্যাপ্টেন সাহায্য চেয়ে ফোন করেন বন্দর ট্রাফিকে। রাতেই বন্দর মেরিন বিভাগের দুটো বোট তল্লাশি শুরু করে। খোঁজ পাওয়া যায়নি ওই ক্রু মেম্বারের।

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

এদিকে, বাইপাসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। সাত সকালেই এম বাইপাস সংলগ্ন পিসি চন্দ্র গার্ডেনের কাছে একটি বেসরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, গাড়িটি দ্রুত গতিতে ছিল। আচমকা চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডিভাইডারে উঠে গিয়ে ধাক্কা মারে। অতিরিক্ত গতি থাকার কারণে দুর্ঘটনা নাকি চালক মদ্যপ অবস্থায় ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: সিঙ্গাপুর যাচ্ছিল বিদেশি জাহাজ, হঠাৎ কলকাতার মাঝ গঙ্গায় ঝাঁপ দিল কে! ভয়াবহ ঘটনা, শুনে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল