TRENDING:

DA | Central Government: ১৮ মাসের বকেয়া DA কেন দেবে না কেন্দ্র? বিজেপি কি এবারও যাবে ধর্নামঞ্চে? কটাক্ষ কুণালের

Last Updated:

কোভিডকালের ১৮ মাসের ডিএ দেবে না সরকার, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় ধাক্কা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদে জানিয়ে দেওয়া হয়েছে, করোনাকালের ১৮ মাসের বকেয়া ডিএ দিতে পারবে না সরকার। আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই ডিএ না দেওয়ার বিষয়কে হাতিয়ার করে এবার ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। তাঁদের কটাক্ষ, বিজেপি এবার কর্মীদের পাশে দাঁড়াক।
advertisement

সংসদে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিত উত্তর দিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ও এরিয়ারের তিন কিস্তির বকেয়া দেওয়ার কোনও পরিকল্পনা নেই সরকারের। তিনি জানান, করোনা মহামারির কারণে সরকার অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছিল। সেই কারণে ১ জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ ও ১ জানুয়ারি ২০২১ তারিখের  মহার্ঘ ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় সরকারের ওপর আর্থিক বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: অনলাইনে ওষুধ কেনার অভ্যাস! পড়তে পারেন মহাবিপদে, নতুন আইন আনছে কেন্দ্র

আর এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এবার বিজেপি বলুক কেন্দ্রকেও বকেয়া দিতে হবে কর্মীদের। বিজেপি তো প্রতিশ্রুতিভঙ্গ করেছে। বিজেপি এবার মঞ্চ বেঁধে দিন। সেখানে গিয়ে পাশে দাঁড়িয়ে যান। কপাল পেতে ভাইফোঁটা নিন।"

বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মীরা ১৮ মাসের বকেয়া বেতনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সরকারের সর্বশেষ উত্তর সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের একটি বড় ধাক্কা দিয়েছে। যদিও কর্মচারীরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারের কাছে ১৮ মাসের ডিএ বকেয়া দাবি করে আসছেন।

advertisement

আরও পড়ুন: ট্রেনে মোবাইল চার্জ দেন কি? জেনে রাখুন এই নিয়ম, নাহলে বিপদে পড়বেন

কুণাল ঘোষ বলেন, "কেন্দ্রীয় সরকার, তাদের কর্মীদের ডিএ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের রাজ্যও নিয়েছে৷ আর তা নিয়ে কিছু বিরোধী দল রাজনীতি করছেন। কেন্দ্রীয় সরকার যদিও বিপুল বকেয়া দিচ্ছেন না৷ লোকসভার কাগজ দেখুন, কেন্দ্রীয় সরকার ১৮ মাসের বকেয়া ডিএ দিচ্ছে না। কোভিড কালের ডিএ। পঙ্কজ চৌধুরী জানাচ্ছেন, ১৮ মাসের ডিএ দেবেন না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা জানিয়েছেন, ৩৪ হাজার ৪০২ কোটি টাকা সাশ্রয় বাবদ যা রয়েছে, সেটা কোভিড কালে খরচ হয়েছে৷ এটা আর দেওয়া সম্ভব নয়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

কুণালের দাবি, একদিকে কেন্দ্রীয় সরকার ডিএ দেবেন না আর, এখানে এখানকার সরকারের বিরুদ্ধে বিজেপি ধরনা মঞ্চে যাচ্ছে। এটা কেন হবে? প্রশ্ন তৃণমূলনেতা। কুণালের মতে, "রাজ্য তো ডিএ দিতে চায়, কিন্তু কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না। এখানে রাজ্যের আর্থিক স্বাচ্ছন্দ্য দেখছেন না৷ আর ওখানে বলছেন দিতে পারব না৷ কেন্দ্রীয় সরকারের কর্মীরা ধরনা মঞ্চ করলে, সিপিএম, বিজেপি সেখানে যাবেন তো? একদিকে বলবেন ডিএ দাও। অন্যদিকে, আবার বঞ্চনা করবেন এটা কি করে হয়?"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
DA | Central Government: ১৮ মাসের বকেয়া DA কেন দেবে না কেন্দ্র? বিজেপি কি এবারও যাবে ধর্নামঞ্চে? কটাক্ষ কুণালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল