ব্রিজ ভাঙার পর থেকেই অটোচালকরা ইচ্ছেমতো ভাড়া চাওয়া শুরু করেছে৷ একে যানজট, তার উপর অটোর জুলুমে নাজেহাল দশা সাধারণ মানুষের৷ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে নালিশ জানান স্থানীয় কাউন্সিলাররা৷ এরপরই নড়েচড়ে বসেন মন্ত্রী৷
পরিবহণ দফতর জানিয়েছে, পরিবহণ আধিকারিক ও পুলিশের যৌথ ফ্লাইং স্কোয়াড অভিযান চালাবে৷ ভাড়া নিয়ে অটোচালকদের জুলুম রুখতেই এই ধরনের ব্যবস্থা নিল পরিবহণ দফতর৷
advertisement
Location :
First Published :
Sep 19, 2018 9:20 PM IST
