সাগরিকা বললেন, ‘‘ভারতবর্ষের গণতন্ত্র নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী মণিপুরে যাওয়ার সময় পাচ্ছেন না। ওঁর রাজনৈতিক পরিচয় আমরা সকলে জানি। ভারতীয় জনতা পার্টি পাপেট হয়ে কাজ করছেন রেখা শর্মা।’
সুস্মিতা দেবও কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে বলেন, ‘রেখা শর্মা টুরিস্টের মতো পশ্চিমবঙ্গে এসেছেন। মণিপুর গিয়েছিলেন তিন মাস পরে। ওঁর সম্বন্ধে কথা বলে সময় নষ্ট করার কোনও মানে হয় না। যে ভাবে ভারতীয় জনতা পার্টির নেতা একজন অফিসারকে খালিস্তানি বলছেন, তার থেকে পরিষ্কার তাঁরা মানুষে-মানুষে যে বিভাজন চাইছে।’
advertisement
মমতাবালা ঠাকুর বলেন, ‘ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে। এক সপ্তাহ ধরে আধার কার্ড বাতিল করছেন। আমরা কয়েকদিনের মধ্যেই অবস্থান-বিক্ষোভে বসব। এই ঘুর পথে এনআরসির প্রতিবাদ করব।’
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2024 5:45 PM IST
