পর্বতোরোহীদের মতে ত্রিস্তর বিশিষ্ট এই পর্বতশৃঙ্গে সামিট করতে অনেকটা সময় পাওয়া যায়। তাই বিপদের সম্ভাবনা তুলনায় কিছুটা কম। তারপরেই কিলিমাঞ্জারোর সেই রূপ। যেখানে অনায়াসেই পৌঁছে গেছে শতদল, স্নেহেশরা। তবে উচ্চতায় কম হলেও, তার প্রস্তুতি শুরু হয়েছিল অনেকদিন আগে থেকেই।
বিভূতিভূষণের লেখায় চাঁদের পাহাড় যা ছিল শুধুই কল্পনায়, স্যাটেলাইটের যুগে এখন আমাদের কাছে সেই অর্ধচন্দ্রাকৃতি আগ্নেয়গিরি-ই অনেকটা চেনা। তবে চাঁদের পাহাড়ে আজ আর শঙ্করকে খুঁজে পাওয়া না গেলেও, ব্যাগপ্যাকার্স বাঙালির কাছে কিলিমাঞ্জারোর নেশা যে একটুও কমেনি, সত্যরূপ, স্নেহেশ, শতদলের শৃঙ্গজয়ই তার প্রমাণ।
advertisement
Location :
First Published :
Oct 18, 2016 4:59 PM IST
