গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কসবা থানার একটি বিশেষ টিম সোমবার রাতে প্রতীক সংঘ ক্লাবে হানা দেয়। অভিযোগ ছিল, ওই ক্লাবে টাকা দিয়ে জুয়ার আসর বসে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে।
advertisement
অভিযানে প্রায় নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া সকল অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ক্লাবে গোপনে জুয়ার আসর চলছিল। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2025 5:05 PM IST
